বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

‘অপরাধ মুক্ত সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে শেরপুরে বিট পুলিশিং সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর : “বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি “- এই স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং কিশোরগ্যাং সহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে সদর থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেল ৪:৩০ ঘটিকায় শেরপুর সদর থানাধীন কুসুমহাটি বাজার সংলগ্ন লছমনপুর ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উপস্থিত সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধি মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্বস্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই বিট পুলিশিং সমাবেশ বলে উল্লেখ করেন।

তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।

সভায় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম সহ বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় পৃথক অভিযানে মন্দিরে মূর্তি চোর ও মাদকসহ গ্রেফতার ৬

নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের মহিলা সমাবেশ

শেরপুরে সংবাদ সম্পাদক বজলুর রহমান স্মরণে সাহিত্য আড্ডা

অবশেষে র‌্যাবের জালে বন্দী আলমগীর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নুর খাঁ

যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে মহিলাকে পিটিয়ে জখম 

শেরপুরে নকলায় ২ সন্তানের জননীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

২০শে মার্চ প্রয়াত রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী

রাণীনগরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ফুলপুরে পলাতক যুদ্ধাপরাধী গ্রেফতার

আলোচিত ডিবি কর্মকর্তা হারুনের দপ্তর পরিবর্তন