বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে জাতীয় স্হানীয় সরকার দিবস পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার আমতলীতে নানা কর্মসূচীর মধ্যো দিয়ে আজ মঙ্গলবার সকালে জাতীয় স্হানীয় সরকার দিবস পালিত হয়েছে। আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসনের আয়াজনে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদে পৌঁছে শেষ করে। পরে এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,কৃষি কর্মকর্তা মোঃ রাসেল, এলজিইডির প্রকৌশলী মোঃ ইদ্রিস,যুব উনয়ন কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, কৃষি রেডিওর স্টশন ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম, জনস্বাস্হ উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহাগ হাসান, বিআরডিবি কর্মকর্তা মোঃ ফিরাজ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, সাংবাদিক জাকির হাসন, আমতলী প্রসক্লাবেরর সভাপতি মোঃ রেজাউল করিম, সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম, গুলিশাখালী ইউনিয়ন পরিষদর প্যানেল চেয়ারম্যান মোঃ ওহাব হাওলাদার,আমতলী পৌরসভার হিসাব রক্ষক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত