বাংলাদেশ সকাল
বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী’র ত্রাণ বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ঘূর্নিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্হদের মাঝে পৃথক দু’টি সভায় ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিন্ত্রী মোঃ মহিববুর রহমান এমপি।

আজ বুধবার (৩ জুলাই) সকালে এবং দুপুরে বরগুনার আমতলী উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন বিষয়ক আমতলী উপজেলা প্রশাসন এবং পৌরসভা আয়োজিত দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।

এ সময় মন্ত্রী বরগুনা জেলার জন্য ১ কোটি টাকা,আমতলী উপজেলা পরিষদের জন্য ৫০ লাখ টাকা এবং ১০০ বান্ডিল ঢেউটিন,৭ ইউনিয়নের জন্য ৩৫ লাখ টাকা,আমতলী পৌরসভার জন্য ১০ লাখ টাকা এবং ৫০ বান্ডিল ঢেউটিন ও গুলিশাখালী ইসাহাক ও শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় দু’টিতে দুটি সাইক্লোন সেল্টার বরাদ্দের ঘোষাণা দেন। মন্ত্রী মতবিনিময় শেষে রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণের চাল তুলে দেন।

আমতলী উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপত্বি করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মতিয়ার রহমান,বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান।

আমতলী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ ও মতবিনিময় সভায় সভাপত্বি করেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। সভা দু,টিতে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম,আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া,আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু,কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আমতলীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান,ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা ও রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

অসুস্থ প্রবীণ আ.লীগ নেতার পাশে মানবতার ফেরিওয়ালা কাউন্সিলর মতি

সরকারি দপ্তরগুলোতে সঠিক ভাবে তদারকি করলে জনগনের সকল প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে : বিপ্লব 

প্রধানমন্ত্রী চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে সর্বস্তরের নিকট লিফলেট বিতরণ

মেহেরপুরে সাবেক সাংসদ প্রফেসর আবদুল মান্নানের পক্ষে গণসংযোগ

পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন, গ্রেফতার ১

অস্ট্রেলিয়া আ.লীগের সিডনিতে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন

সুনামগঞ্জের সড়কে চলাচলকারী রিক্সা চালক ও হতদরিদ্রদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ

নাটোরে বিএনপির ১৯ নেতাকর্মী কারাগারে

ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউপিতে টিসিবি পণ্য বেশি দামে বিক্রির অভিযোগ

কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শহীদ শেখ গ্রেফতার