বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) নির্বাচন ২০২৫ সম্পন্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনার আমতলীতে বিপুল উৎসাহ উদ্দিপনা ও কড়া পুলিশি নিরাপত্তায় আমতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১২২ টি সমবায় সমিতির একজন করে প্রতিনিধি মোট ১২২ ভোটারের মধ্যে ১২০ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তিন বছরের জন্য নির্বাচিত করেন।

সভাপতি পদে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মঈনউদ্দিন মামুন শিকদার চেয়ার মার্কায় ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি গাজী মাহবুবুর রহমান ননী (আম) মার্কায় পেয়েছেন ৩৯ ভোট।

সহ-সভাপতি পদে আমতলী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ আজাদুর রহমান।

আমতলী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ফিরোজ আলম বলেন, কড়া পুলিশি নিরাপত্তায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মোট ১২২ ভোটের মধ্যে ৮১ ভোট পেয়ে মাঈনউদ্দিন মামুন শিকদার ও সহ- সভাপতি রাজিব মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচিত সভাপতি ও সহ-সভাপতি প্রথম সভা থেকে আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আত্রাই-রাণীনগর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের মত বিনিময় সভা 

শার্শায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে বৃদ্ধের মৃত্যু

রাণীনগরে রাতের আঁধারে সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা 

যুক্তরাষ্ট্রে ৩৮তম ফোবানা সম্মেলন চার সিটিতে উৎসবে মেতেছিলেন প্রবাসীরা 

গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে ঈদগাঁওর আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম স্কুল 

গুরুদাসপুরে মহান মে দিবস পালন

অপবাদের প্রতিবাদে পীরগঞ্জে ইউনিয়ন বিএনপি’র নব নির্বাচিত সম্পাদকের সাংবাদিক সম্মেলন

সীতাকুণ্ডে পিএইচপি ফ্যামিলীর ‘কে আর শিপ রিসাইক্লিং গ্রিন শিপ ইয়ার্ড’ পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

হরিণাকুন্ডুর গরু ব্যাবসায়ী আমিরুল পাঁচদিন যাবত নিখোঁজ

লোহাগোড়ায় দূর্বৃত্তদের হামলায় মহিলাসহ ৫ জন জখম !