বাংলাদেশ সকাল
সোমবার , ২১ আগস্ট ২০২৩ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ১ আসনের সম্ভাব্য প্রার্থী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি॥কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত ২৫-কুড়িগ্রাম ১ সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬১ হাজার ৪১৬ জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৮০৫ জন, মহিলা ভোটারের সংখ্যা ২ লক্ষ ৩৩ হাজার ৬১১ জন৷ ২৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনটি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম ১ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের আনাগোনা শোনা যাচ্ছে, জাতীয় পার্টির একক প্রার্থী সাবেক এমপি এ,কে,এম, মোস্তাফিজুর রহমান মোস্তাক।

একাধিক প্রার্থী রয়েছে আওয়ামী লীগের। বর্তমান এমপি আসলাম হোসেন সওদাগর, কেন্দ্রীয় যুবলীগের ডা. মাহাফুজার রহমান উজ্জ্বল, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, শিল্পপতি গোলাম মোস্তফা, নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান ও শিল্পপতি মাজহারুল ইসলাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলহাজ্ব সাইফুর রহমান রানা; ডাঃ ইউনুস আলী, গোলাম রসুল রাজা ও ডা. মাহফুজার রহমান মারুফ।

জামায়াতে ইসলামীর মো: আজিজুর রহমান স্বপন এবং ইসলামী আন্দোলনের একাধিক প্রার্থী গোলাম মোস্তফা মো. আনসার আলী রয়েল, মো: হাবিবুল্লাহ বেলালী এবং জাকের পার্টির প্রার্থী সাবেক ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান, সাবেক সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে মাঠে নেমেছে সম্ভাব্য প্রার্থীরা। আগে থেকেই এ আসনের সম্ভাব্য প্রার্থীরা বিলবোর্ড, পোস্টার লাগিয়ে প্রার্থী হওয়ার বিষয়টি ভোটারদের কাছে জানান দিয়ে আসছেন। পাশাপাশি যোগ দিচ্ছেন স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানে। বাড়িয়েছেন নিজেদের কর্মী সংযোগ ও ঢাকায় দলীয় হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ। দলীয় মিটিং, পোস্টার, বিলবোর্ড ও স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম লিখিয়েছেন দলের অনেকেই। নির্বাচনের সময় যতই এগিযে আসছে ততই চলছে নির্বাচনী নানা কর্মকান্ড। প্রার্থীরা ভিন্ন ভিন্ন কৌশলের মাধ্যমে তাদের নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ক্ষেতলালে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী কালামের গণসংযোগ

কে সেরা কনটেস্ট ও কে হবে সেরা কনটেস্ট এর দুই ইভেন্টে বিজয়ী হয়েছে আমাদের টিম মানবিক পরিবার

ইতালিতে তরিনো শাখা যুবদলের কমিটি গঠন 

অভয়নগরে বেড়েছে চোরের উপদ্রব : মসজিদের মাইকসহ অসংখ্য চুরি!

রামগড়ে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

এফবিআই প্রধান হয়েই ক্যাশ প্যাটেলের হুঁশিয়ারি 

ডাসারে ফসলি জমিতে ঘের কাটায় বাধাঁ দেওয়ায় কৃষকদের নামে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ

পাটের দাম নিয়ে হতাশায় চাষিরা, খরচ উঠা নিয়ে শংকা

ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউপিতে টিসিবি পণ্য বেশি দামে বিক্রির অভিযোগ