বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ইটাখোলা-কটিয়াদী সড়কে নিরাপত্তাহীনভাবে সড়ক উন্নয়নের কাজ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ

মাহবুব খান,নরসিংদী: শুরু হয়েছে ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী আঞ্চলিক মহাসড়কের উন্নয়নমূলক কাজ।নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা থেকে কিশোরগঞ্জের কটিয়াদী পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজ করছেন সড়ক ও জনপদ।নিয়োগ দেওয়া হয়েছে একাধিক ঠিকাদার কোম্পানী।

নরসিংদীর শিবপুর অংশে এই প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট।তবে তারা তোয়াক্কা করছেনা নিরাপত্তার বিষয়টি।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়,এক্সাকাভেটর,ড্রাম ট্রাক ও রোলারসহ অন্যনান্য ইকুইপমেন্ট চালানোর সময় ব্যবহৃত হচ্ছেনা বেরিকেশন,নিয়োজিত নেই কোন সিগন্যাল ম্যান।কাজ চলাকালীন অবস্থায় সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।তাছাড়াও,সড়কের দুই পাশে বর্ধিত অংশে মাটি খননের পর কাজ শেষে কোন প্রকার কোশন টেপ,ডেঞ্জার টেপ অথাবা বেরিকেশন ছাড়াই গভীর খননকৃত জায়গা উম্মুক্ত রেখেই চলে যাচ্ছে নিয়োগকৃত ঠিকাদার কোম্পানী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও নেই কোন তদারকি।

এতে ব্যস্ততম এই সড়কে প্রায়ই সৃস্টি হচ্ছে যানজট। স্থানীয়রা জানান,কুয়াশাচ্ছন্ন শীতের রাতে যান চলাচল করতে গিয়ে যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা!

এ ব্যাপারে শিবপুর সড়ক ও জনপদের উপ-সহকারি প্রকৌশলী (পুরকৌশল) মো: ফিরোজ আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,নিরাপত্তা বজায় রেখে কাজ করতে ঠিকাদারদের বলা হলেও তারা তা মানছে না।পরবর্তিতে আমরা নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে কাজ চালিয়ে যাব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরের বড়াইগ্রামে ট্রাকে করে ঢাকায় নেওয়ার পথে ৪ গরু ছিনতাই

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মত বিনিময় সভা

মাঠ বয়কট করলেন জাতীয় পার্টির প্রার্থী আলাউদ্দিন

চট্টগ্রামে ডিম সিন্ডিকেট ও কারসাজির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্যাব চট্টগ্রামের

যশোরে শীত বস্ত্র নিয়ে এগিয়ে আসেনি কোন সংগঠন

নরসিংদীতে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ,আহত-১২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের মোবাইল কোর্ট অভিযানে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

রাণীনগরে পারইল ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

রায়পুরা ওসির বিদায়ী সংবর্ধনা

না’গঞ্জে বাংলা বর্ষবরণে কঠোর নিরাপত্তা বেষ্টনি