বাংলাদেশ সকাল
সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ইভিএম এর ফলাফলে অসঙ্গতি, বড়াইগ্রামে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রেরিত ফলাফলে অসঙ্গতির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিজিত প্রার্থীর সমর্থকেরা। শনিবার বিকেলে তিরাইল বিবিসি মোড়ে মানববন্ধন ও সন্ধ্যায় বাজারে বিক্ষোভ মিছিল করেন ৫ শতাধিক নারী-পুরুষ। ২৯ ডিসেম্বর ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, ৩ নং ওয়ার্ডে সদস্য পদে আনোয়ার হোসেন টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই পদে নির্বাচিত হিসেবে ভ্যান গাড়ি প্রতীকের মোস্তাক আহমেদের নাম ঘোষণা করা হয়। তিনি ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম আশুর চাচা। অভিযোগে বলা হয়, ভোট শেষ হওয়ার পর স্থানীয় সংসদের ব্যক্তিগত সহকারী ও প্রিজাইডিং অফিসার আ’লীগের সভাপতির বাড়িতে যান এবং সেখানে ঘন্টা খানেক অবস্থান নেওয়ার পর আরও ১ ঘন্টা পর ফলাফল ঘোষণা করেন। ফলাফলটি ছিলো মোস্তাক আহমেদ (ভ্যানগাড়ি) প্রাপ্ত

ভোট ৮২৫ ও আনোয়ার হোসেন (টিউবওয়েল) ৭৪২। ফলাফল ঘোষণার পর বিস্ময় প্রকাশ করে এর প্রতিবাদ করেন পরাজিত সকল প্রার্থীর সমর্থকেরা। তারা ফলাফলের প্রিন্ট কপি প্রাপ্তির দাবি করলেও তাদের তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। শনিবার সকালে এ বিষয়ে রিটার্নিং অফিসার ফেরদৌস আলমের কাছে অভিযোগ করা হয়। পরে বিকেলে মানববন্ধন ও সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেন সমর্থকেরা। এসময় তারা বুথ ভিত্তিক ফলাফল দাবি করেন। ওই মানববন্ধনে একই ধরনের অভিযোগ তুলে ধরে বুথ ভিত্তিক ফলাফল দাবি করেন একই ওয়ার্ডের তৃতীয় স্থানকারী ফুটবল প্রতীকের আকবর আলী।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী প্রার্থী আনোয়ার হোসেন ও সমম্বয়কারী আতিকুর রহমান আতিক সহ স্থানীয় সুধী সমাজ।

এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম আশু জানান, আমি অসুস্থ। আমার বাড়িতে কে কখন কেন আসে তা আমার জানা নাই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জিম্মিদশা থেকে বের হতে পারেনি রেলওয়ে পুর্বাঞ্চলের বানিজ্যিক বিভাগ

অনলাইনে জুয়া খেলে সর্বহারা মানুষ, পাচার হচ্ছে কোটি কোটি টাকা 

শীতে কাবু ঈদগাঁও’র জনজীবন : শীতবস্ত্র বিতরণের দাবী 

রামগড়ে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ময়মনসিংহে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতের বিক্ষোভ মিছিল

চৌফলদন্ডীতে ছাত্রী অপহরণের দু-দিন গেলেও মেলেনি সন্ধান; মায়ের আহাজারি ; গ্রেফতার দাবী 

ঝিনাইদহে হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদন্ডের আদেশ

ফুলপুরে রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান

রাণীনগরে সাবেক এমপির স্ত্রীর দখলে রাখা জমি ফেরতের দাবিতে মানব বন্ধন

চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত