কলকাতা দাতা মনোয়ার ইমাম॥ আজ বৈকালে কলকাতার নেতাজী ইন্দোর স্টেডিয়ামে সারা পশ্চিম বাংলা র ইমাম ও মোহাজ্জেম এবং পুরহিতদের একটি সেমিনারে অংশগ্রহণ করে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে আগামী দিনে পশ্চিম বাংলার ইমাম ও মোয়াজ্জেম এবং পুরহিতদের মাহিনা ৫০০টাকা বাড়িয়ে দেওয়া হল।
মুখ্যমন্ত্রী মমতা বলেন, পশ্চিম বাংলার ওয়াকাফ বোর্ড কি পরিমাণ অর্থ দেয় তা সঠিক ভাবে জানেন না। এবং পশ্চিম বাংলায় বর্তমানে আর্থিক সঙ্কট থাকার সত্ত্বেও তার সরকার মসজিদের ইমাম ও মোহাজ্জেম এবং পুরহিতদের মাহিনা ৫০০টাকা বাড়াতে সাহায্য করবে। বর্তমানে পশ্চিম বাংলার ইমামদের এবং মোহাজ্জেম এবং পুরহিতদের মাহিনা ২৫০০টাকা, মোয়াজ্জেম এর মাহিনা ১০০০টাকা। তা বাড়িয়ে ৫০০ টাকা বেশি করে দেওয়া হল। এখন থেকে পশ্চিম বাংলা র ইমাম ভাতা প্রদান করা হবে ৩০০০টাকা, মোয়াজ্জেম এর ভাতা প্রদান করা হয়েছে ১৫০০টাকা।
এদিন কলকাতার নেতাজী ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত হওয়া বহু মুসলিম ইমাম ও মোহাজ্জেম পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তি ৫০০টাকা, ভাতা প্রদান করার ঘোষণায় খুশি হয়নি। তাদের দাবি ভারতের বহু রাজ্যের ইমাম ও মোহাজ্জেম এর ভাতা পশ্চিম বাংলা সরকারের থেকে বেশি। এমনকি বিজেপি শাসিত অঞ্চল গুজরাট ও আম আদমি পার্টি শাসিত দিল্লি এবং ভারতের জাতীয় কংগ্রেসের শাসিত রাজস্থান ও কর্নাটক রাজ্যের ইমাম ও মোহাজ্জেম এর ভাতা ১০০০০টাকা শুধুমাত্র পশ্চিম বাংলায় কম। এদিন মোহাজ্জেম এবং ইমাম ভাতা ৫০০ টাকা বাড়ানোর জন্য কটাক্ষ করেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী ও পশ্চিম বাংলা র বিরোধী দলের নেতা ও বি জে পি নেতা শ্রী শুভেন্দু অধিকারী।
আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা র মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরাদ ববি হাকিম ও কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা সাবির সাহেব এবং মাওলানা ফজলুল রহমান সাহেব সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ইমাম। এই সভায় পশ্চিম বাংলা র প্রতিটি জেলার ইমাম ও মোহাজ্জেমরা উপস্থিত ছিলেন।




















