বাংলাদেশ সকাল
সোমবার , ১১ মার্চ ২০২৪ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ইসলামাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে সবকিছু পুড়ে চার পরিবার নিঃস্ব 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবার নিঃস্ব হয়ে গেছে। রবিবার (১০ই মার্চ) বিকেলে ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার মোঃ আরেছর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে,এই অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রাথমিকভাবে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র জানায়, বৈদ্যুতিক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী মৃত সালেহ আহমদের সন্তান দিনমজুর মোঃ,আরেছ, মোঃ মোবারক,উমর ফারুক,মোঃ ওসমান ও মরিয়ম আক্তারের বসতঘরে ছড়িয়ে পড়ে। অল্প সময়ে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

হঠাৎ করে আগুন দেখে চিৎকার শুরু করে উমরের পরিবার। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে পরে রামু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে সব কিছু পুড়ে ছাই যায় চারটি পরিবার। অগ্নিকাণ্ডে নগদ টাকা,স্বর্ণালংকারসহ গৃহস্থালির প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে প্রায় ১০/১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির দাবি করেন ক্ষতি গ্রস্তরা।

এ সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিঃস্ব পরিবারকে নগদ অর্থ প্রদান করেন ঈদগাঁও উপজেলার সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থী।

এক প্রতিবেশীর মতে, আমার বাড়ির সামনের দিকে এ আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিদুর্গতরা সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে যায়।

রামু ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুমেন বড়ুয়া মতে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রামু থেকে দ্রুত ঘটনাস্থলে আসতে পথে জ্যামে আটকে যায়। যার কারণে একটু সময় বেশি লাগে। পরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দীর্ঘ দুই যুগ পর আবারও চালু হলো রেশম কারখানা

এআইআইবি’কে কয়লা ও গ্যাসভিত্তিক জ্বালানীতে বিনিয়োগ থেকে সরে আসার দাবিতে নাগরিক পদযাত্রা

শেখ হাসিনা-মোদির বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়নি : মোমেন

বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ২১ আসামি গ্রেফতার

বেনাপোল সীমান্তে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

ভালোবাসার বসন্ত দিনে

ভারত ফারাক্কার গেট খুলে দিয়েছে,পাবনাসহ বন্যাঝুঁকিতে ৭ জেলা

যশোর সদরের নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন নাজমুল হোসেন 

হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মহররম মাস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া 

শেরপুরে প্রথমবারের মতো শুরু হলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ