বাংলাদেশ সকাল
বুধবার , ১ অক্টোবর ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কোটি টাকার বনভূমি উদ্ধার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও: কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন নাপিতখালী বনবিটের ফকিরাবাজার এলাকায় একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় ঐ এলাকায় পাহাড় কেটে নির্মাণাধীন স্থাপনাাহ বাউন্ডারি গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি উক্ত দুটি পৃথক স্থানে গাছের চারা লাগিয়ে সতর্ককীরণ ব্যানার টাঙ্গানো হয়। এ অভিযানের মাধ্যমে বনভূমি জবরদখলমুক্ত করা হয় ও উদ্ধারকৃত বনভূমির বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গেছে।

গতকাল দুপুরে ঈদগাঁও উপজেলার ফুলছড়ি রেঞ্জের অধীন ফকিরাবাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ফুলছড়ি, ফাঁসিয়াখালী, ঈদগাঁও রেঞ্জ অফিসার, বিট কর্মকর্তা,স্টাফ,ভিলেজারও পাহারা দলের নারী-পুরুষের শতা ধিক সদস্য সহযোগিতা করেন।সহকারী বন সংরক্ষক শীতল পালের সার্বিক দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসানের মতে,গণঅভ্যুত্থান পরপরই ফুলছড়ি রেঞ্জের অধীনে বনভূমি জবরদখল করে অসংখ্য অবৈধ বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করা হয়। এতে বনাঞ্চলের বিশাল অংশ বেদখল হয়ে যায়। বনাঞ্চল বনভূমি রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় বনভূমি জবরদখল করে গড়ে তুলা অবৈধ বসতবাড়ি চিহ্নিত করে উচ্ছেদ আবেদন করা হয়। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে স্থাপনা উচ্ছেদ করে তাৎক্ষণিকভাবে দখলমুক্ত জায়গায় বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়। তিনি আরো বলেন,বন এবং বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার মতে, সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে তোলা দুটি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। জবরদখল মুক্ত হয়েছে বনভূমির বিস্তীর্ণ ভূমি। অভিযানে সহযোগিতা করেছেন বনবিভাগের প্রায় শতাধিক সদস্য।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে চালকদের দক্ষতা ওর সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসরায়েলপন্থি মার্কো রুবিও

বেনাপোল বন্দরের রেলপথে এ বছর আমদানি কমেছে আড়াই লাখ টন

ঝিনাইদহে যোগ্যতা বলে পুলিশের চাকরী পেলেন ৬৮ জন, প্রশংসায় পুলিশ সুপার আশিকুর রহমান 

গাজীপুরের শ্রীপুরে ব্যাপক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে একই পরিবারের তিন মাদক কারবারি গ্রেফতার

যশোরের ধর্মতলায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

কুড়িগ্রামের ভূরুঙ্গামরীতে হিরোইন সহ শিক্ষার্থীদের হাতে আটক ১

জগন্নাথপুরে শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  

বিএনপি নির্বাচনে না এলেও ভোট বর্জন করা যাবে না আমরা নির্বাচন করবো : এমপি হাফিজ উদ্দীন