বাংলাদেশ সকাল
শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মবার্ষিকী উপলক্ষে হুদা মেলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও : জেলার ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদার জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য পরিসরে হুদা মেলার আয়োজন করলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাতের সভা পতিত্বে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন, জেলা শিক্ষা অফিসার মো: নাসির উদ্দিন।

জন্মদিনের অনুষ্ঠানে বাঙালি জাতিসত্তার কবি ও বঙ্গোপসাগরীয় সভ্যতার ভূমিপুত্র মুহম্মদ নুরুল হুদা নিজেই উপস্থিত থেকে অনিন্দ্য সুন্দর আয়োজন সফল করে তুলেন।

হুদা মেলাকে ঘিরে বিদ্যালয়ের প্রবেশপথ কে যেন নবরূপে সাজানো হয়েছে। বেলুন আর ছাতায় দৃষ্টি কাটলো আগত অতিথিবৃন্দকে।সকালে কবি বিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাতসহ অন্যরা।

মেলা উপলক্ষে বিদ্যালয়ের হলরুম আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি,নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলা একাডেমীর মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদার জন্মদিন উদযাপন উপলক্ষে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত হুদা মেলা স্মারক ‘বরণকুলায়’ মোড়ক উন্মোচন করা হয়।

হুদামেলায় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নজিবুল ইসলাম,শিক্ষাবিদ গিয়াস উদ্দিন, কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি নুরুল ইসলাম,কবি রুহুল কাদের বাবুল,জেলা সেচ্ছা সেবক লীগের সাবেক সদস্য সচিব এডভোকেট একরামুল হুদা,পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম শফি, মাস্টার নুরুল আজিম, হুমায়ূন সিদ্দিকী, জাহাঙ্গীর মোহাম্মদ, কাফি আনোয়ার, মনির ইউসুফসহ দূর দূরান্ত থেকে আগত কবি সাহিত্যিক,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীগণ।

শেষে কবি মুহম্মদ নুরুল হুদা নিজে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলি

আমতলীতে জাতীয় যুব দিবস পালিত

কোটচাঁদপুরে টাকায় মিলছে নিয়োগের বৈধতা

ঈদগাঁওতে নতুন চালে ঘরে ঘরে ভাপাপিঠা তৈরীর ধুম  

ঝিনাইদহে স্কুলের কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ -আহত ১৫ 

রাণীশংকৈলে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল গণেশের 

পুলিশ স্বামীর বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে হ্যাপী

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি পেলেন শাহীন চাকলাদার 

‘রমাদান’ নিয়ে কটাক্ষ : বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে জাকের পার্টির ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ইসলামী সমাবেশ ও র‍্যালি