বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈশ্বরদীতে অজ্ঞাত অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৮, ২০২৫ ১:২৯ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার :

পাবনার ঈশ্বরদীর রুপপুর পপারমাণবীক বিদ্যুত প্রকল্প এলাকা থেকে ২৫ থেকে ২৬ বছরের অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) দুপুর ২ টার দিকে পাকশি রেলওয়ে স্টেশনের শেষ মাথায় প্রকল্পের ভরাটকৃত মাটির স্তুপ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে রুপপুর প্রকল্প এলাকার কয়েকজন স্থানীয় লোকজন নিজেদের কাজের উদ্দেশ্যে বের হলে প্রকল্পের ভরাটকৃত মাটির স্তুপের উপর লম্বা কালো চুলের মত কিছু একটা দেখেন। পরে সামনে এগিয়ে গেলে কালো সালোয়ার কামিজ পরিধান ও গলায় ওড়না পেঁচানো একটি নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। আস্তে আস্তে আরো মানুষ জড়ো হলে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।

ঈশ্বরদী থানার (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে। আর ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জেনে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

গঙ্গাচড়ায় শিশু সুরক্ষায় কমিউনিটি ডায়লগ সভা অনুষ্ঠিত 

শেরপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের নৈশপ্রহরীকে বেঁধে রেখে দুর্ধর্ষ চুরি, আহত ২

জামালপুরে রিভারভিউ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

নির্বাচন ভাবনা সাতক্ষীরা-৩ : তিন দলের বড় চ্যালেঞ্জ ‘দুর্যোগ’, দলীয় মনোনয়নে এগিয়ে কারা !

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ২০, আটক ৬

পাবনায় অস্ত্রসহ গ্রেফতার এক

নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ ইউএসএ’র প্রথম কার্যকরী সভা ও বিজয় উদযাপন

হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছিলো আল আমিন এর মরদেহ 

কর্ণফুলীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন 

কর্ণফুলীতে অটো রিক্সা চালকের মরদেহ উদ্ধার