বাংলাদেশ সকাল
সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

একটি গরুর দুইটি মাথা অদ্ভূত এক গরুর বাছুর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২২ ৮:০০ অপরাহ্ণ

 

আবু সুফিয়ান পারভেজ॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাথা বিশিষ্ট অদ্ভূত আকৃতির এক গরুর বাছুর জন্ম হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদ্য জন্ম নেয়া বাছুরটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

রবিবার (০৪ ডিসেম্বর ) রাত ০৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে ঈমান আলীর একটি গাভীর পেট থেকে দুই মাথা দুই মুখ ও চার চোখ চার কান চার পা বিশিষ্ট একটি বাছুর প্রসব করে।

গরুর মালিক ঈমান আলী বলেন, আমি অটোরিকশা চালাই এবং বাড়িতে দুইটি দেশি জাতের গাভি পালন করি। এই গাভিটি নয় মাস হলো শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়ে ছিলাম। আজ এমন বাছুর জন্ম নিল। জন্মের ২০ মিনিট পর বাছুর টি মারা গেছে। খবর এলাকায় ছড়িয়ে পরলে একনজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায় অনেক মানুষ।

বাছুরটি দেখতে আসা শফিয়ার রহমান বলেন, জন্ম নেয়ার গরুর দুইটি মাথা, চারটি চোখ, দুই মুখ, চারটি কান ও চারটি পা রয়েছে এমন অদ্ভূত আকৃতির কথা শুনে আমি প্রথমে অবাক হই। পরে নিজের চোখে দেখলাম। এরকম গরু আমি জীবনে প্রথম দেখলাম।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোছাঃ শামীমা আক্তার বলেন, এটা একটা জন্মগত ত্রুটি, এ জাতীয় প্রাণী খুব একটা বাঁচে না, বাঁচলেও খুব সামান্য সময়ের জন্য।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনার আমতলীতে চিকিৎসক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ 

ডোমারে গরু ব্যবসায়ীর ৩ লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাই 

খুরুস্কুলে সদর আ.লীগের সম্পাদক এড. রেজাউর রহমানের ঈদ উপহার বিতরন  

ময়মনসিংহে ৭ দফা দাবিতে পাওয়ার শ্রমিকদের স্মারকলিপি 

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সাতক্ষীরায় শেখ কামাল আইটি সেন্টার গড়ে তোলা হবে : পলক

বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বৈষম্যদূর করার দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন 

শয়তানের নিঃশ্বাসের খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী, পিবিআই যশোরের অভিযানে আটক ১

জগন্নাথপুরের চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদসভা ও মানববন্ধন 

স্বৈরচারের মদদপুষ্ঠ চট্টগ্রাম জেলা প্রশাসককে অবিলম্বে অপসারণের দাবি