বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কবি নাঈম নাজমুল এর জন্ম দিন আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

বিলাল মাহিনী॥ সাহিত্যপ্রেমী, গবেষক, লেখক, গীতিকারসহ বহু প্রতিভার অধিকারী কবি নাঈম নাজমুলের জন্মদিন আজ। ১৯৭১সালের ৩রা জানুয়ারি তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমার বিছালী ইউনিয়নের চাকই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। কবি নাঈমের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক কবি এম এম নাজমুল হক(কবি বুনো নাজমুল যশোরী), মাতা হাচিনা বেগম। কবির পরদাদা মৃত আঃ জব্বার মোল্লা ছিলেন একজন নামকরা জারি গানের বয়াতি। স্বাধীনতার পর কবির পরিবার যশোর জেলার অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে স্হায়ীভাবে বসবাস করে আসছেন।

কবি নাঈম নাজমুল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএ(সম্মান) এম এ (ইংরেজি) এবং বাংলা সাহিত্যে এমএ পাশ করেন।

কলেজের অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কালীগঞ্জ খাদ্য গুদাম ঝিনাইদহ কর্মরত।

তিনি বিটিভি ও খুলনা বেতারের একজন গীতিকার, তিনি ‘বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক স্মৃতি জনকল্যাণ গ্রন্থাগার’ চাকই বাশুয়াড়ী, নড়াইল এর প্রতিষ্ঠাতা, আজীবন সদস্য নওয়াপাড়া ইনস্টিটিউট, অভয়নগর। এছাড়াও তিনি সদস্য, বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর, প্রাক্তন সভাপতি অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ, যশোর এবং সভাপতি ‘বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ‘কেন্দ্রীয় কমিটি অভয়নগর যশোর।

তিনি দশম শ্রেণিতে পড়া কালীন লেখা শুরু করেন। নাঈম নাজমুল ১৯৮৯-৯০ সালে ড.মুহাম্মদ শহীদুল্লাহ কলেজ বকসী বাজার ঢাকায় আই এ প্রথম বর্ষের ছাত্রাবস্হায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত হন।

তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আসন্ন হাহাকার ‘একুশের বইমেলা ২০১১,দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তারপর একদিন’ বইমেলা ২০১৫ এবং তৃতীয় কাব্যগ্রন্থ ‘গন্তব্যহীন পৃথিবীর পথে’ ‘অমর একুশ বইমেলা ২০২১।

তিনি সিংগাড়ী আঞ্চলিক গ্রন্থাগার অভয়নগর যশোর হতে ২০১৮ সালে সাহিত্যে গুণীজন সম্মাননা পদক পেয়েছেন।

তিনি লিখেছেন অসংখ্য কবিতা, গান, প্রবন্ধ ও গল্প।তিনি যশোর খুলনার স্হানীয় এবং জাতীয় দৈনিকে নিয়মিত লেখেন।বর্তমানে তিনি মুক্তিযুদ্ধে বৃহত্তর যশোর নিয়ে কাজ করছেন। সাহিত্যপ্রেমী ও সংগঠক এই কবির জন্ম দিনে তার দীর্ঘ জীবন কামনা করছি। শুভজন্মদিন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা 

ফুলপুরে গণহত্যা দিবস পালিত 

‘জুলাই বিপ্লব ঘোষণাপত্রের’ সঙ্গে সরকারের সম্পর্ক নেই: প্রেস সচিব

আজ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

যশোরে মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ জনতার ঢল; অতীতে এমন সমাবেশ দেখেনি যশোরবাসী

শেরপুরে নকলায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

পার্বতীপুরে ১৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

একমাসেও আসেনি মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ যুবকের মরদেহ, ব্যর্থ বিজিবি; পরিবারে শোকের মাতম

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

মেহেরপুর জেলা প্রশাসনে ৩ সহকারী কমিশনারের যোগদান