বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালকিনিতে ফুটবল খেলা চলাকালীন সময় বিদ্যালয়ের ১৪টি ল্যাপটপ চুরি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ

 

রতন দে, মাদারীপুর প্রতিনিধি॥ বিশ্বকাপ ফুটবল সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচ চলাকালীন সময় মঙ্গলবার রাত ২ টার দিকে মাদারীপুরের কালকিনিতে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব রুমের তালা ভেঙ্গে ১৪টি ল্যাপটপ ও মূল্যবান বেশ কিছু কাগজপত্র চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র।

পরে আজ বুধবার সকালে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও সরেজমিন সূত্রে জানাগেছে, উপজেলার চরফতেবাহাদুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব রুমে ১৪টি ল্যাপটপ ছিল। মঙ্গলবার রাতে ওই বিদ্যালয়ের ডিজিটাল রুমের দরজা তালাবন্ধ রেখে নৈশ্য প্রহরী জোতিন্দ্রনাথ দত্ত পাশের একটি রুমে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন সময় আনুমানিক ৫/৬ জনের একটি চোর চক্র মিলে প্রথমে ওই বিদ্যালয়ের লাইব্রেরি রুমের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সিসি ক্যামেরার তার কেটে সংযোগ বিছিন্ন করে সকল ফুটেজ ডিলেট করে ফেলে। এরপর চোর চক্ররা মিলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রুমের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে ১৪ টি ল্যাপটপ ও আলমিরা ভেঙ্গে মুল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। পরে বুধবার ভোরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মিল্টন বলেন, সকালে আমি খবর পেয়ে বিদ্যালয় গিয়ে দেখি ১৪টি ল্যাপটপ ও মুল্যবান কাগজপত্র নিয়ে গেছে চোরেরা। আমি মামলা করবো।

এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে চোরদের ধরার চেষ্টা অব্যহত আছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও কর্মদক্ষতায় না’গঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ইতিহাস হয়ে থাকবেন

গৌরীপুরে কৃষি উন্নয়নের জন্য রাস্তার কাজের উদ্বোধন সোমনাথ সাহার

অংশীদার দ্বন্দ্বে চসিকের বিবিরহাট কাঁচাবাজার

বৈষম্যবিরোধী ছাত্রদের চাপের মুখে ঝিনাইদহ জেলা প্রশাসক ৩ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ

ডিমলায় তিস্তা সেচ কার্যক্রম প্রকল্পের শুভ উদ্বোধন

যশোরের অভয়নগরে দিনব্যাপী একুশে গ্রন্থমেলা

নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে নব নির্মিত রেল স্টেশনটি চালু করণের দাবী 

৫ আগস্ট যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে-জামায়াতে আমীর ডা: শফিকুর রহমান

আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিএনপি-জামায়াতের কত জ্বালারে জ্বালা- ওবায়দুল কাদের