বাংলাদেশ সকাল
রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকার একটি মাঠ থেকে তাপস বিষ্ণু (৫৫) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা এলাকার জামতলা থেকে উদ্ধার করা হয়। মৃত তাপস বিষ্ণু উপজেলার গোপালপুর এলাকার সুনীল বিষ্ণুর ছেলে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানায়, শনিবার রাত থেকে ওই ব্যক্তি ঈশ্বরবা জামতলা এলাকায় অবস্থান করেন। বিভিন্ন দোকানে চা-নাস্তা খেয়েছেন। রাত ৯ টার পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। সকালে মাঠে পানি দিতে গিয়ে কাঁদার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহত তাপস বিষ্ণুর ভাই বিদ্যুৎ বিষ্ণু জানান, শনিবার দুপুর থেকে তার ভাই নিখোঁজ ছিলেন। অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে ভাইকে খুঁজতে তিনি কালীগঞ্জ শহরে আসেন। এরপর খবর পান ঈশ্বরবা গ্রামের মাঠে একজনের লাশ পড়ে আছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন। তিনি আরও জানান,  তার ভাই দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ফেনসিডিল সহ আটক ৩

বাগমারায় উন্নয়নের ১৫ বছর ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ শনিবার

রায়পুরা ওসির বিদায়ী সংবর্ধনা

মানববন্ধনে ভুক্তভোগী পরিবার, সাতক্ষীরায় পৈত্রিক জমি জবর-দখলের চেষ্টায় সন্ত্রাসী মোকছেদ

বাগমারায় বিএনপি নেতা জিয়া-শাফির বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ 

পুলিশি ক্ষমতার অপব্যবহার করে এ এস আই’র রাস্তার উপর প্রাচীর নির্মাণ; অদৃশ্য শক্তি বলে ব্যবস্থা নিচ্ছেনা পৌর কর্তৃপক্ষ

সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ৫ সদস্য আটক

প্রাথমিক শিক্ষায় সমতা আসবে কবে !

শিবপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুন্দরবন সংলগ্ন ৫ জেলা এসোসিয়েশনের আয়োজনে সুন্দরবন দিবস উদযাপন