বাংলাদেশ সকাল
বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান : কাশিয়ানীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২৪ঊদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করে কাশিয়ানী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

আজ বুধবার ১১/১২/২০২৪ইং সকাল ১১:০০ টার সময় নারী কন্যার সুরক্ষা করি বিশ্ব গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে কাশিয়ানী উপজেলা প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রা শেষে বেলা ১২ টার সময় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শ্রীময়ী বাগচির সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, সমবায় কর্মকর্তা মুরাদ আলি, মেডিকেল অফিসার মাহফুজা বিনতে রেজা,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের শহিদুল ইসলাম মুন্না সহ কাশিয়ানীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত তার বক্তব্য বলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারীর দুঃখ-দুর্দশা ও সমান অধিকারের দাবি বেগম রোকেয়ার সাহিত্যে জোরালোভাবে উপস্থাপিত হয়েছে।’‘বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী। তিনি উপলব্ধি করেছিলেন সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তাঁর এই উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।’

দিবসটি উপলক্ষে ৩ জন বিশিষ্ট নারীকে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয় ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন আসলাম চৌধুরী

মসিকের অসহায় নারীদের স্বাবলম্বী করেতে সেলাই মেশিন দিলেন মেয়র ইকরামুল হক টিটু 

দেবহাটায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনায় এরশাদ মিয়া হত্যার ৫ আসামী ঢাকা ও মুন্সীগঞ্জ হতে গ্রেফতার 

পঞ্চগড়ে ফুটবল রেফারী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

গাংনীতে যুবদল নেতা বেলাল হোসেন (বেলু) গ্রেফতার

আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

জগন্নাথপুরে এডভোকেট শাহীনের পিএইচডি ডিগ্রি অর্জনে শোকরানা মাহফিল

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানা মালিককে জরিমানা

ডুমুরিয়ার গোলনাতে তেলবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী মাহেন্দ্রের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩