বাংলাদেশ সকাল
সোমবার , ১৯ ডিসেম্বর ২০২২ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি॥ ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে রংপুরের গঙ্গাচড়ায় এক নারীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠছে ইউ’পি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি মামলা হলে মডেল থানার পুলিশ ইউ’পি সদস্য একরামুল হককে (৩৬) গ্রেফতার করেছে। আর ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিন পানাপুকুর গ্রামে।

এলাকাবাসী ও থানা পুলিশ সুত্র জানা যায়, ছয় বছর আগে ওই নারীর (৩০) স্বামী মারা যান। তিন সন্তান নিয়ে দিনমজুরী করে ওই নারী জীবিকা নির্বাহ করে আসছিলেন। পরিবারের অভাব-অনটনের জন্য ওই নারী বড়বিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউ’পি সদস্য একরামুল হকের কাছে একটি ভিজিডি কার্ডের আবেদন করেন। একরামুল হক ভিজিডি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীর সাথে কয়েক মাস ধরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় কথা বলতো এবং কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত রোববার বিকেলে ইউপি সদস্য একরামুল ওই নারীর বাড়িতে গিয়ে তাকে ঘুম অবস্থায় দেখতে পান। সে সময় বাড়িতে কেউ না থাকায় একরামুল ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে ওই নারী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় ইউ’পি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ মামলা হওয়ার পরই একরামুলকে রাতেই তার বাড়ি থেকে গ্রফতার করে।

এ নিয়ে বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদ চৌধুরী দ্বীপ জানান,বিষয়টি আমি শুনেছি।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, ইউপি সদস্য একরামুল হক বিষয়টির সত্যতা স্বীকার করেছেন, তাকে আদালতের মাধ্যম জেল হাজতে পাঠানা হয়েছে। সেই সাথে ধর্ষণের শিকার নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আপনাদের মাধ্যমে রাণীশংকৈলকে বদলাতে চায়,ব্যবসায়ীদের বর্ষপূর্তি অনুষ্ঠানে রাজু

জনি’র আপত্তিকর ভিডিও নিয়ে রাজশাহীতে তোলপাড়

গুরুদাসপুরে চাঞ্চল্যকর মফিজুল ইসলাম হত্যা মামলার অভিযুক্ত আসামি গ্রেফতার

বড়াইগ্রামে গ্রামীণ সড়কের সাতটি গাছ কেটে নেয়ার অভিযোগ

কক্সবাজারসহ পর্যটন স্পটে শীত মৌসুমে পর্যটকের ঢল 

সীতাকুন্ড প্রেসক্লাবে প্রতিবন্ধী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা থানার দু’এএসআইসহ এক কনস্টেবলের বিদায় সংবর্ধনা

বাগমারায় প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত ১: মামলা না নেওয়ার অভিযোগ

২২শে ডিসেম্বর যুক্তরাষ্ট্র আ.লীগ দক্ষিণ বিজয় দিবস পালন করবে 

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প