বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের গুরুদাসপুরে দেওয়াল রঙ করাকে কেন্দ্র করে মহিলাসহ ৫ জনকে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাদী হয়ে ১৭ জনকে আসমী করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মাসুদরানা।

শনিবার উপজেলার পৌর সদরের চাঁচকৈড় পুরান পাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। পুলিশ ৪ আসামী চাঁচকৈড় বাজার পাড়া মহল্লার দেরেশ আলীর ছেলে, জাহিদুল ইসলাম (৪২), রুহুল আমিন (৩৫), রুহুল আমিনের ছেলে রাব্বানি (১৭) এবং আব্দুল খালেক হটুর ছেলে মোস্তাকিন হোসেন (১৮) কে গ্রেপ্তার করেছে।

স্থানীয় ও মামলা সুত্রে জানাযায়, গত শুক্রবারে মতিউর রহমানের বাড়ির দেওয়ালে রঙ করার সময় প্রতিবেশী দেরেশের ছেলে মো. জাহিদুল ইসিলাম, রুহুল আমিন, রুহুল আমিনের ছেলে রাব্বানি এবং আব্দুল খালেক হটুর ছেলে মোস্তাকিনসহ আসামীগণ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

শনিবার বাড়ি থেকে বের হওয়ার সময় মতিউর রহমানের স্ত্রী শামীমা আক্তার সাথী (৩৫), সাথীর ভাই ডা. নাজমুল হাসান সজল (৩২) ও তার মা নাজমা বেগম (৫৫), মাসুদ রানার স্ত্রী কনা বেগম (২৮), মাসুদের ভাই মাহাবুর রহমানের (৩৬) ওপর অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন। এদের মধ্যে ডা. নাজমুল, সাথী ও নাজমাকে গুরুতর আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে নিখোঁজ যুবকের সন্ধানে ডুবরী দল, তিনদিনেও খোঁজ মেলেনি : উদ্বেগ-উৎকন্ঠা

চট্টগ্রামে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে এএসপির আত্মহত্যা

অবশেষে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষক বদলি 

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব: ট্রাম্পের সংবিধানবিরোধী আদেশ স্থগিত করল আদালত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে ওসি পর্যায়ে ব্যাপক রদবদল

বিমানের টিকেটের দাম কমানোর দাবী জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ে কলকাতায় উল্লাস বাংলাদেশীদের

ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যানের যুক্তরাজ্য ও তুরস্ক সফর

ঝিনাইদহ জেলা আ.লীগের সা. সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শেরপুরে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ