বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের গুরুদাসপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার উত্তর নারি বাড়ী দুটি এবং সোনাবাজুর পাটপাড়ায় একটিসহ মোট ৩টি স্মৃতি স্তম্ভ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর মোড়ালে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেও শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল, ওসি মোঃ আবদুল মতিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ, সমাজসেবা অফিসার মোঃ শফিকুল ইসলাম উপজেলা প্রকৌলী মোঃ মিলন হোসেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ডিসেম্বর এই দিনে দখলদার পাকিস্থানী হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। একাত্তরে ত্রিশ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তাঁরা শহীদ হন এক সুদূরপ্রসারি পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্থানী বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে দুইদিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত 

আমতলীতে চাঞ্চল্যকর ডাকাতিতে জড়িত ৪ ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র ও স্বর্নলংকার উদ্ধার

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এ এবার ঝিকরগাছার চার জয়িতা

নাটোরে অপ্রতিরোধ্য মুখোশধারী দূর্বৃত্তরা, এবার মাইক্রো বাসে তুলে নিয়ে পেটালো মাদ্রাসা শিক্ষককে

শেরপুরে কোন মন্দিরে হামলা চাঁদাবাজির মতো কোন ঘটনা ঘটেনি; সংবাদ সম্মেলনে সনাতন ধর্মাবলম্বীরা

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা নওশের আলীর উঠান বৈঠক

বদলগাছী বাজার নিরাপত্তা নিশ্চিত করতে সি সি ক্যামেরার শুভ উদ্ভোদন

শার্শায় পুত্রের হাতে পিতা রক্তাক্ত জখম 

কর্ণফূলীতে বৃক্ষরোপণ ও কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ

জি পি এইচ ইস্পাত কারখানায় লিফ্ট ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু