বাংলাদেশ সকাল
বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গোপালগঞ্জের কাাশিয়ানীর দুই মন্দিরে আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে কে বা কারা এ আগুনের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা প্রমথ বিশ্বাস বলেন, ‘আমি প্রতিদিন সকাল-সন্ধ্যা মন্দিরে পূজা দিই। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে বাঁশের তৈরি দরজাটি খোলা দেখতে পাই। দুর্গা মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখি পূজার সরঞ্জাম আগুনে দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ছাড়া পাশের শীতলা মন্দিরে প্রতিমার গায়ে পাটখড়ি দিয়ে আগুন দেওয়া হয়েছে। পরে আমি বিষয়টি সবাইকে জানাই।’

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আব্দুল বাছেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান, রামদিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু, ইউনিয়ন তহশিলদার নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন বলেন, ‘আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দাওয়াত খাওয়া হলোনা মোটরসাইকেল আরোহী’র, ট্রেনের ধাক্কায় মৃত্যু 

জগন্নাথপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা লিনা খানম

বেইলি রোডে অগ্নিকাণ্ড দুর্ঘটনায় নিহত এড. আতাউর রহমান শামীমের স্মরণে স্মরণসভা ইফতার ও দোয়া মাহফিল 

শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী সমিতির উদ্যোগে বিজয় দিবস ও অভিষেক সম্পন্ন 

খাগড়াছড়িতে সেনাবাহিনীর হাতে ইউপিডিএফ কালেক্টর আটক

শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অপসারণের দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

গঙ্গাচড়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে ইফতার মাহফিল 

বদলগাছী ছোট যমুনা নদীর বুকে বাঁধ; মহাল ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

৩ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয়েছিলো রাণীশংকৈল উপজেলা

অন্তর্বর্তী সরকারের কাছে ১৩ দফা দাবি আদায়ে প্রবাসীদের নিউইয়র্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত