বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রস্তুতি সমাবেশে আ জ ম নাছির উদ্দীন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ

 

মোহাম্মদ জুবাইর॥ মহাসমাবেশের মধ্য দিয়ে হবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন ও পলোগ্রাউন্ডের মহাসমাবেশে যোগদান উপলক্ষে সোমবার ২৮ নভেম্বর সকালে নগরীর নিমতলা বিশ্বরোড মোড় বিমান চত্বরে চট্টগ্রাম বন্দর ব্যবহারী শ্রমিক কর্মচারী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার মোট জনসংখ্যার ২২ লাখ ভোটাধিকারী নাগরিক। ন্যূনতম হিসাবে দেখা যায়, এই ভোটারদের মধ্যে ৪০ শতাংশ আওয়ামী লীগের ভোটার। অর্থাৎ প্রায় ৮ লক্ষ ৮০ হাজার ভোটার আমাদের। যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আওয়ামী আদর্শ ধারণ করে। এই ৮ লাখ ৮০ হাজার ভোটারের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশও যদি পলোগ্রাউন্ডের সমাবেশে আসে তাহলে প্রায় ৪ লাখ ৪০ হাজার লোকের জমায়েত হবে নেত্রীর মহাসমাবেশে। আবার এর সাথে রয়েছে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা। সুতরাং সহজেই অনুমান করা যায় ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের মহাসমাবেশে কত লোক হতে পারে। সাধারণ মানুষ শান্তি চায়, সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেয়ে পড়ে শান্তিতে থাকতে চায়। বিএনপি জামায়াত দেশের মানুষের শান্তি বিনষ্টের অপচেষ্টা শুরু করেছে। অদৃশ্য শক্তির ইন্ধনে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই মহাসমাবেশের মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধারণ মানুষের গণজাগরণ সৃষ্টি হবে।

চট্টগ্রাম বন্দর ব্যবহারী শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মোহাম্মদ মীর নওশাদের সভাপতিত্ব ও সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ হাছানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম বন্দর ব্যবহারী শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলমগীর, কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী,কাউন্সিলর আফরোজা কালাম, শ্রমিক নেতা শফি বাঙ্গালী, বন্দর সিবিএ নেতা আবদুর ছাদেক মান্না, আলমগীর হোসেন, বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের কার্যকরী সভাপতি মো. ইসকান্দর, সিনিয়র সহসভাপতিমো. নুরুল আবছার, মোহাম্মদ আইয়ুব দোভাষ, মো. হুমায়ন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল বিস্বাস,হাজী মো. নাছের, আমিনুল ইসলাম ভুঁঞা,মো. জসিম, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল চৌধুরীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে পিসিএনপির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত 

ঢাকা মহানগর উত্তরে নব্য বিএনপির কর্তৃক ত্যাগী বিএনপি নেতার উপর হামলার অভিযোগ 

জগন্নাথপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে মাটি ভরাট কাজের অনিয়মের অভিযোগ 

ঝিকরগাছায় প্রভাবশালীদের অবৈধ দখলে মহাসড়ক ও ফুটপাত : নিরব ভূমিকায় স্থানীয় পৌর প্রশাসক ও নাভারণ হাইওয়ে থানা

বাগমারার গোয়ালকান্দি তে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত 

যশোর নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের ঈদ উপহার সামগ্রী বিতরণ 

মানববন্ধনে ভুক্তভোগী পরিবার, সাতক্ষীরায় পৈত্রিক জমি জবর-দখলের চেষ্টায় সন্ত্রাসী মোকছেদ

যশোরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক: মিললো গাঁজা ও অনলাইন জুয়ার অ্যাপ 

শীর্ষ সন্ত্রাসী রুবেল অস্ত্রসহ আটক, পলাতক শাহারিয়া

যশোরে উৎসবমুখর পরিবেশে চলছে জেলা বিএনপির নির্বাচন