বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চন্দন কুমার পালের জামিনকে ঘিরে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পিপি মান্নান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর: শেরপুরে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিনকে ঘিরে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান।

বুধবার (১ অক্টোবর) রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি রাষ্ট্রপক্ষের পিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি চন্দন পালের জামিন শুনানিতে আমি জোরালোভাবে বিরোধিতা করেছি। তবে আদালত স্বাধীনভাবে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এখানে আমার কোনো ব্যক্তিগত প্রভাব নেই।”

তিনি অভিযোগ করেন, “রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল ফেসবুকের ভুয়া আইডি ও পেজ থেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এতে বিচার প্রক্রিয়াকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ কারণে আমি সদর থানায় সাধারণ ডায়েরি করেছি।”

পিপি মান্নান আরও বলেন, “দীর্ঘ এক বছর ধরে চন্দন পাল জজকোর্ট থেকে জামিন না পেয়ে হাইকোর্ট থেকেই জামিন নিয়েছেন। অথচ অপপ্রচারে বলা হচ্ছে আমি নাকি তাকে সুবিধা দিয়েছি—এটা সম্পূর্ণ মিথ্যা।”

সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী বলেন, “চন্দন পালের জামিন নিয়ে যে অপপ্রচার চলছে তা রাজনৈতিক প্রতিহিংসার অংশ। আদালতের দেওয়া জামিন নিয়ে কারো ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। অথচ ষড়যন্ত্রমূলকভাবে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা এসব গুজবের নিন্দা জানাই এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।”

উল্লেখ্য, নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল বৈষম্যবিরোধী আন্দোলন ও হত্যা মামলাসহ সাত মামলার আসামি। গত ৯ সেপ্টেম্বর তিনি হাইকোর্টের আদেশে শেরপুর জেলহাজত থেকে মুক্তি পান। তবে একই দিন বিশেষ ক্ষমতা আইনের মামলায় আবারও গ্রেপ্তার হন। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর জামিন পেয়ে তিনি মুক্তি পান। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে নানা গুজব ছড়িয়ে পড়ে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় বিশেষ অভিযানে প্রতারক চক্র গ্রেফতার

প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে কোটচাঁদপুরে আ.লীগের আনন্দ মিছিল ও সমাবেশ

১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল

ঈদগাঁও ইসলামাবাদ রেল স্টেশনে ট্রেন থামানো নির্দেশনা চেয়ে জজকোর্টে রিট

শিবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, বিচারের দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী ট্রাকটেনবার্গের মরদেহ উদ্ধার

আমতলীতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদেশী আপেলের বাণিজ্যিক চাষে বোরহানের প্রশংসনীয় উদ্যোগ

রাণীনগরে সাবেক এমপি ইসরাফিল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

আমতলীতে সাংসদ গোলাম সরোয়ার টুকু’র গণ সংবর্ধনা ও পৌর পরিষদের অভিষেক