বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চলছে চোর পুলিশ খেলা, আবারও বেনাপোল সীমান্ত থেকে ১৫ পিচ স্বর্ণের বারসহ আটক ১ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ভারতে পাচারের সময় বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণের বারসহ ইমানুর রহমান (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের দৌলতপুর-পুটখালী সড়ক থেকে তাকে হাতে নাতে আটক করা হয়।

আটককৃত ইমানুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দৌলতপুর-পুটখালী সড়ক দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক বাইসাইকেল আরোহী যুবককে গতি রোধ করা হয়।

এসময় তার দেহ ও বাইসাইকেল তল্লাশী করে সিটের মধ্যে থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া আটককৃত আসামিকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে : এফবিজেও

বড়াইগ্রামে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

বরগুনার তালতলীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তিস্তা রক্ষার আন্দোলন হলেও চর দখলকারীদের বিরুদ্ধে আন্দোলন করবে কে?

বস্তি এলাকার প্রান্তিক ভোটারদের কাছে ঘড়ি প্রতীকে ভোট চেয়ে মসিক মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুর গণসংযোগ

গাংনিতে পাতি কাল কেউটের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু !

বেনাপোলে ভারতীয় মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন ফেসবুকে; প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ 

চট্টগ্রামের কর কর্মকর্তা সুমন মজুমদারের বিরুদ্ধে দুদক-এ দুই অভিযোগ: ঘুষ, জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জন

অযোধ্যার রাম মন্দির গুড়িয়ে দেবার হুমকি আল কায়দার

গঙ্গাচড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ