বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চাঞ্চল্যকর রাকিব হত্যার রহস্য উদঘাটন করল ডিবি, মূল আসামীসহ গ্রেফতার-০৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ

এনামুল হক ছোটন : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজার সামনের রাস্তায় আসামীদের বহনকারী হাইচ গাড়ীকে ট্রাক দিয়ে চাপা দেওয়াকে কেন্দ্র করে গত ইং ১১/১১/২০২৩ তারিখ রাত ০৭.২০ ঘটিকায় ভিকটিম আঃ রাজ্জাক রাকিব (২৫) কে ট্রাকের ড্রাইভারের আসন হতে আসামীরা টেনে হেঁচড়ে নামিয়ে এলোপাথারী ছুরিকাঘাত করে হত্যা করে, এমন তথ্য দিয়েছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ হাসি বেগম (৪৫), স্বামী-মৃত উসমান গনি, সাং-চর কালিবাড়ী, থানা -কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বাদী হয়ে এজাহার নামীয় আসামীরাসহ ১০/১২ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।

কোতোয়ালী মডেল থানায় মামলা নং-২৮, তারিখ- ১২/১১/২০২৩ ইং, ধারা- ১৪৩/৩৪১/৩০২/৩২৩/ ৩২৬/ ৩০৭/৩৪ পেনাল কোড রুজু হয়।

ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা নির্দেশে মামলাটি ছায়া তদন্তকালে জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের একটি চৌকস টিম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন এর দিকনির্দেশনায় ধারাবাহিকভাবে ঢাকা জেলার সাভার থানার আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল হোতাসহ ০৬ জন আসামীকে গত ইং ১৬/১১/২০২৩ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মূল আসামি ১। মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২), ২। মোঃ মাসুদ পারভেজ (৩৩), উভয় পিতা-মোঃ ইদ্রিস হোসেন, মাতা-মোছাঃ পারভীন আক্তার, সাং-সেহড়া চামড়াগুদাম, ৩। মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, মাতা-মৃত ফরিদা বেগম, সাং-মাজার শরীফ রোড, সানকিপাড়া, ৪। মোঃ মানিক মিয়া (৩২), পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-মোছাঃ রওশনারা, ৫। মোঃ মমিন (৩৩), পিতা-মৃত মোকশেদ আলী, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, ৬। মোঃ শান্ত (২০), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মোছাঃ রেনু বেগম, সর্ব সাং-সেহড়া চামড়াগুদাম, সর্ব থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।

বাকি আসামিদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে ২২ বছরের যুবক কর্তৃক ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

শেরপুরের হরিণধরা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাকে কেন্দ্র করে হামলায় নিহত ১ আটক ৫

ঝিনাইদহের হরিণাকুন্ডে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

ঝিনাইদহে হত্যা মামলায় পিতা-পুত্র সহ ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঈদগাঁওতে কারিগরি কোর্স না থাকায় কর্মসংস্থান হচ্ছেনা শিক্ষার্থীদের 

সাংবাদিক তালুকদার মাসুদ এর মৃত্যুতে বরগুনা জুড়ে বইছে শোকের মাতন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ময়মনসিংহ মহানগর যুবলীগের শান্তি সমাবেশ

শেরপুরে দুই ইউএনওসহ সহকারী কমিশনারের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসে আক্রান্ত

ডিমলায় মহান বিজয় দিবস পালিত।