চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদককারবারী গ্রেফতার হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ) সৌমিত্র সাহা, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রহমান, এএসআই(নিঃ) মোঃ আবু আল ইমরান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শনিবার, ১০ মে ২০২৫ তারিখে সকাল ০৭:২০ মিনিটে, দামুড়হুদা থানাধীন পুড়াপাড়া মাঠের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর থেকে আসামী মোঃ মামুন আলী (৩৩), পিতা-মোঃ আবেদ আলী, মাতা- মোছাঃ সামেনা খাতুন, এবং মোঃ রুহুল (৩০), পিতা- মৃত শরমান, মাতা- মৃত নেছারুন, উভয় চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানাধীন , দশমীপাড়ার বাসিন্দাদ্বয়কে গ্রেফতার পূর্বক আসামীদের হেফাজত হতে ৬০(ষাট) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




















