বাংলাদেশ সকাল
সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ছয়টি ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ

জহিরুল ইসলাম, ঝিকরগাছা যশোর॥ যশোরের ঝিকরগাছা উপজেলার ছয়টি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজদ।

উপজেলার গঙ্গানন্দপুর, মাগুরা, পানিসারা, বাঁকড়া, নাভারণ ও ঝিকরগাছা (সদর) ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

গঙ্গানন্দপুর ইউনিয়নে ১২ সদস্যের আংশিক কমিটির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মাগুরা ইউনিয়নে ১২ সদস্যের আংশিক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান লিটু, সাধারণ সম্পাদক হাশেম আলী, পানিসারা ইউনিয়নে ১২ সদস্যের আংশিক কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাসানুর রহমান, ঝিকরগাছা (সদর) ইউনিয়নে ১৪ সদস্যের আংশিক কমিটির সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নাভারণ ইউনিয়নে ১৭ সদস্যের আংশিক কমিটির সভাপতি ফারুক শিকদার রবি, সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম ও বাঁকড়া ইউনিয়নে ১১ সদস্যের আংশিক কমিটির সভাপতি নুরুজ্জামান আকাশ ও সাধারণ সম্পাদক জুয়েল রানা।

উল্লেখিত আংশিক কমিটির নেতৃবৃন্দ আগামী ৩১ মার্চের ভেতরে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

নতুন কমিটি দেওয়ার বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, কমিটি গঠনের আগে আমরা প্রতিটি ইউনিয়নে কর্মীসভা করেছি। এর আগে ৫টি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছিল। বাকি ৬ ইউনিয়নে কমিটি গঠনের মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নে কমিটি গঠন করা সম্পন্ন হল। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এসব ইউনিয়নে ১৩ বছর পরে আবারও নতুন করে কমিটি দেওয়া হল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কোটি টাকার বনভূমি উদ্ধার 

রাণীনগরের আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

পাঁচ শত বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু 

রাণীশংকৈলে’র সাবেক পৌর-প্রশাসক মঞ্জুরুল আলমের দাফন জানাযা সম্পূর্ণ 

দেবহাটায় হলুদ ফুলে ভরে গেছে সরিষা ক্ষেত, লক্ষ মাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাবাদ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ আটক-১

কাশিয়ানীতে আদালতের অভিযানে অবৈধ পলিথিন জব্দ

এ্যাডভোকেট তৌহিদ মহিলা কলেজের সভাপতি মনোনীত হওয়ায় বিএমএসএস এর শুভেচ্ছা ও অভিনন্দন

ইসরাইলী গণহত্যা বন্ধের প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট ১৫ বিজিবির সাড়ে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসকরণ