বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ছেলের নেশার টাকা দিতে না পারায় খুন জখমের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাবা-মা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ

 

ডিমলা নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের রফিকুল ইসলাম ও মনোয়ারা বেগমের চার কন্যা সন্তান। সংসারে পুত্র সন্তান না থাকায় মনোয়ারা বেগম জুম্মার মুসল্লীদের ভাত খাওয়ার মানত করে। পরবর্তীতে পুত্র সন্তান মমিন ইসলামকে জন্ম দেয় মনোয়ারা বেগম। সেই সন্তানই বর্তমানে যুবক, সঙ্গদোষে হয়ে পড়েছে নেশায় আসক্ত।

জানা যায়, মমিন ইসলাম অপরাধ মুলক কাজে জড়িত হলে পিতা-মাতার নিকট নালিশ আসতে থাকে। মনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম উভয়ের শাসন মমিন ইসলাম উপেক্ষা করতে থাকে। গরীব পিতা-মাতার নিকট মমিন ইসলাম নেশার টাকা চেয়ে ব্যর্থ হলে মমিন ইসলাম টাকার জন্য তার পিতা-মাতার উপর বিভিন্ন নির্যাতন ও ডাংমার করতে থাকে। এছাড়াও বিবাহিতা বোনের বাড়িতে গিয়ে টাকার জন্য টিভি সহ আসবাব পত্র ভেঙে দেয়।

গত২৪ ফেব্রুয়ারী নেশার টাকা তার পিতা-মাতার নিকট না পেয়ে তাদের কাপড় চোপড়ে আগুন লাগিয়ে দিয়ে বৈদ্যুতিক তার সর্ট করে রেখে মমিন ইসলাম তার পিতা-মাতাকে ঘরে তালা দিয়ে রাখে। বেড়া কেটে মনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম উভয়ে ঘরের বাহিরে আসলেও মমিন ইসলাম নেশার টাকা পাওয়ার জন্য তার পিতা-মাতাকে খুন জখম করার ভয়ভীতি প্রদর্শন করায় মনোয়ারা বেগম নিরাপত্তার কথা ভেবে তার স্বামীকে নিয়ে ঘটনা স্হানীয় নেতৃবৃন্দকে জানিয়ে পুত্র মমিন ইসলামের বিরুদ্ধে ডিমলা থানায় অভিযোগ দাখিল করেছে বলে মনোয়ারা বেগম জানায়।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বশান্ত এক নিয়ারা ব্যবসায়ী

রংপুর সাইবার ট্রাইব্যুনালে প্রথম আলো’র সম্পাদকসহ ৪ জনের নামে মামলা

ময়মনসিংহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের

ডাসারে দিনদুপুরে ডাকাতি ॥ অন্তঃসত্বা নারীসহ আহত-২ 

শেরপুর সীমান্তে ভারতীয় জিরা ও এসি জব্দ, গ্রেফতার এক

নদী ভাঙ্গন আতংকে দিশেহারা চাতলপাড়বাসী 

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন আটক

জেল হত্যাকাণ্ড ইতিহাসের নজিরবিহীন কালো অধ্যায়; যুক্তরাষ্ট্র আ. লীগের অনুষ্ঠানে কমরেড জাকির

ডাসারে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট বিদ্যুৎ 

শেরপুর-১ আসনে নৌকার মাঝি পরিবর্তন চায় দলের সাধারণ সম্পাদক ছানু