বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জয়পুরহাটে বধির শ্রবণ প্রতিবন্ধীদের আত্ম-কর্মসংস্থান সহ ৭ দফা দাবী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট: জয়পুরহাটে বধির শ্রবণ প্রতিবন্ধীরা আত্ম-কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতসহ ৭ দফা দাবী জানিয়েছে। এসব দাবীতে তারা

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে অবস্থান কর্মসূচী করেছেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জয়পুরহাট বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদের যৌথ আয়োজনে এ কর্মসূচী করা হয়। এতে জয়পুরহাট বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদের সভাপতি হান্নান চৌধুরী সভাপতিত্ব করেন। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী খোকন, সাংগঠনিক সম্পাদক আল আশিক, সদস্য রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তাদের ৭ দফা দাবিগুলো হলো- বধিরের সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখন্ড সরকারি ভূমি বরাদ্দ প্রদান; ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য আর্থ কর্ম সংস্থান পূর্ণবাসন আর্থিক সাহায্য ও আবাসন নির্মান প্রদান; সকল বধিরদের জন্য সামাজিক পূর্ন নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতা করন এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান; ত্রাণ ও খাদ্য মন্ত্রনালয় হতে সামগ্রী বিতরন ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ প্রদান; সকল বধিরদের জন্য যাতায়াতের সুবিধাথে লোকাল গণপরিবহন হাফ ভাড়া ব্যবস্থা গ্রহণ; সকল বধিরদের জন্য ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিল ব্যাংক হতে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান এবং জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রতি সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড় পৌরসভার বাজেট ঘোষণা ও পরিকল্পনা প্রণয়ন

অ্যাসাল লং আইল্যান্ড চ্যাপ্টারের অভিষেক: কম্যুনিটি সার্ভিসে প্রক্লেমেশন’ ও সাইটেশন পেলেন গোলাম ফারুক শাহীন

দেবহাটার কৃতি সন্তান কাওছার পিপিএম পদকে ভূষিত

কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মী আহত করলেন গ্রাহককে

একটি বাঁশের সাঁকোই হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা

আবুধাবীতে প্রবাসী ফটিকছড়িবাসীর উদ্যোগে সনি’র গণ সংবর্ধনা

সুনামগঞ্জে বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি; প্রতিবাদে মানববন্ধন

সীমা অক্সিজেন প্লান্টের মালিক সান্টুর ৭ দিনের রিমান্ড আবেদন; জনমনে মিশ্র প্রতিক্রিয়া

নাটোর ৪ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান ব্যারিস্টার সুব্রত কুন্ডু

যশোরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ : ধর্ষক আটক