বাংলাদেশ সকাল
শনিবার , ১৯ নভেম্বর ২০২২ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জামালপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ

মোঃ মোশারফ হোসেন সরকার, সিনিয়র স্টাফ রিপোর্টার॥ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। আমির উদ্দিন কে সভাপতি ও এডভোকেট তাজ উদ্দিনকে সাধারন সম্পাদক করা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৯ নভেম্বর ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি ) জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো.আমির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজউদ্দিন সবুজের সঞ্চালনায়, সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়ালী বক্তব্য দেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সভাপতি আ স ম আব্দুর রব। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় জেএসডি’র সাধারন সম্পাদক এডভোকেট সানোয়ার হোসেন তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডি কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, জেএসডি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন, জেএসডি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

এ ছাড়া বক্তব্য দেন স্থানীয় জেএসডি নেতা হাফিজুর রহমান মাষ্টার, দেওয়ান আব্দুল মালেক, এম এ খালেক, কবি আশরাফ আলী।

সম্মেলনে বক্তারা, মুক্তিযুদ্ধের আকাঙ্খা ভিত্তিক সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদার সমাজ এবং রাষ্ট্র নির্মানে জেএসডি ৫০ বছর যাবৎ কাজ করে যাওয়ার কথা বলেন। এ ছাড়া ময়মনসিংহ সহ দেশে ৯ টি প্রদেশ শ্রম, কর্ম পেশার জনগনের ক্ষমতা অধিকার ও কর্তৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে অংশীদারিত্বের রাজনীতির জন্য সংসদের উচ্চ কক্ষে সকল শ্রেনী পেশা ও কর্মের মানুষের প্রতিনিধিত্ব যুক্ত করে ফেডারেল রাষ্ট্র গঠনে জেএসডি’র ১০ দফা ও সিরাজুল আলম খানের ১৪ দফা কর্ম সুচির মধ্য দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান জেএসডি’র নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানের প্রথমে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মোঃ আমির উদ্দিন কে জামালপুর জেলা জেএসডি’র সভাপতি ও এডভোকেট তাজ উদ্দিন সবুজকে সাধারন সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এ ছাড়া কমিটিতে কবি আশরাফ আলীকে যুগ্ম সাধারন সম্পাদক, সুফি দেওয়ান মালেককে যুগ্ম সম্পাদক,অধ্যাপিকা রেহেনা হোসনা মনি ও হাফিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

নৈরাজ্য প্রতিরোধে মাঠে জামালপুর পৌর আ.লীগ

সিংড়ায় পিতার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ 

রাণীনগরে অটোরিকসার ধাক্কায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী নিহত

চিরিরবন্দর উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা ও নবনিযুক্ত ইউএনও এ কে এম শরিফুল হকের সাথে মত বিনিময়

আমতলীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বেনাপোল থেকে এক কেজি গাজাসহ গ্রেপ্তার ১

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ আটক দুই 

জগন্নাথপুরে স্থানীয় জনতা ভেঙে দিলো অবৈধ মদের দোকান 

পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

৪৬’তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ উপলক্ষে সেমিনার ও প্রকল্প প্রদর্শনী