বাংলাদেশ সকাল
শনিবার , ৩১ ডিসেম্বর ২০২২ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জামালপুরে ব্যাচ’৯২ এর ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ

মোঃ হৃদয় ইসলাম জামালপুর॥ জামালপুরের ঐতিহ্যবাহী সংগঠন ব্যাচ’৯২ এর ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ উৎসব উদযাপনের আয়োজন করেন ব্যাচ’৯২ জামালপুর।

ব্যাচ’৯২ এর সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।

জামালপুরের ঐতিহ্যবাহী ব্যাচ’৯২ এর উৎসব সফল ও সার্থক করতে বাদ্য বাজনায় মেতে ওঠে ব্যাচ’৯২ এর বন্ধুরা।তখন মিলন মেলায় পরিণত হয় বন্ধুদের বিচরণে।

ব্যাচ ৯২ জামালপুরের আয়োজনে বাদ্যবাজনা সহকারে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা জামালপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি শহরের দয়াময়ী মোড় থেকে শুরু হয়ে এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম চত্তরে এসে শেষ হয়।

বক্তারা বলেন, সোনার বাংলা বিনির্মাণে উন্নত সমৃদ্ধ আধুনিক আলোকিত বাংলাদেশ নির্মাণের সিপাহসালার হিসেবে নিরবিচ্ছিন্ন কাজ করতে হবে সবাইকে। সহপাঠীদের এই মহামিলন মেলা স্মার্ট ও মানবিক বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে। ব্যাচ ৯২ এর বন্ধুরা নিশ্চয়ই দেশের গুরুত্বপূর্ণ স্থানে থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো করে যাচ্ছে শুধু মাত্র দেশের উন্নয়নের জন্য।

বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও পরিশ্রমের কারণে ব্যাচ’৯২ জামালপুরের ৩০ বছর পূর্তি উৎসবে স্মৃতি চারণের মাধ্যমে অনুভূতি প্রকাশ, বন্ধু কথন,শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, হাউজী খেলা,মিউজিক্যাল চেয়ার খেলা,আতশবাজি, ব্যান্ড’৯২ ও তারকা শিল্পীদের সঙ্গীত পরিবেশন এবং বন্ধুদের দিনভর প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে শেষ হবে ব্যাচ’৯২ জামালপুরের ৩০ বছর পূর্তি উৎসব উদযাপন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অবশেষে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা, আটক -১

শেরপুরে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই মোবাইল ডিসপ্লে জব্দ

ঝিনাইদহে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত 

ফুল ফুটুক আর না-ই ফুটুক পহেলা ফাল্গুন, ঋতু রাজ বসন্তের প্রথম দিন

পাইকগাছায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

আইকনিক ব্রুসন ভবন এখন ‘বারী টাওয়ার’

জিম্মিদশা থেকে বের হতে পারেনি রেলওয়ে পুর্বাঞ্চলের বানিজ্যিক বিভাগ

যশোর জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার তিনগুণ শিশু রোগী নিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

ভূরুঙ্গামারীতে নৈশ কোচ-ট্রাকের সংঘর্ষ; হেলপার নিহত 

শেরপুরে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা