বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছায় ৩ মোটরসাইকেল চোর আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ

জহিরুল ইসলাম, যশোর॥ যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ৩ মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকেলে শ্রীরামপুর বটতলা এলাকা থেকে স্থানীয় জনগন তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ইউপি সদস্য আকরাম হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আটককৃতরা হলেন ১। ফারুক কাজী(৪১) পিতা মোঃআকসাদ গাজী, গ্রামঃ জগন্নাথপুর, কোতোয়ালী, যশোর  ২। মোঃ শহিদুল শেখ ওরফে শহিদ (৩৮), পিতা মৃত আব্দুল খালেক, গ্রাম নরেন্দ্রপুর, শেখপাড়া কোতোয়ালি, যশোর,  ৩। মোঃ আখতার হোসেন (৪১), পিতা মৃত জাকির হোসেন, গ্রাম গাড়াখোলা, চুনুর ঘাট, ফুলতলা, খুলনা, বর্তমান ঠিকানা ঝুমঝুমপুর, চান্দের মোড়, সোহরাবের বাড়ির ভাড়াটিয়া। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল, মোটরসাইকেল চুরির কাজে ব্যবহার করা দুইটি মাস্টার চাবি, দুইটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আরও জানা যায় আটককৃতরা আন্তঃজেলা মটরসাইকেল চোরচক্রের সদস্য।

অভিযোগে জানা যায়, ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ঘোড়দাহ গ্রামের ইউপি সদস্য আকরাম হোসেনের জামাই অমিত হোসেন (২৪) এবং ভাগ্নে মোঃ ইদ্রিস আলী (২০) সোমবার ১৩ মার্চ দুপুর আনুমানিক ২:৩০ মিনিটের সময় ঘোড়দাহ প্রাথমিক বিদ্যালয় এর মাঠে জললি জালালের ওরস শরীফে যায় এবং তাদের ব্যবহৃত লাল কালো রংএর ২টি পালসার মোটরসাইকেল প্রাইমারি স্কুলের মাঠে লক করে রাখে। এ সময় উক্ত তিনজন আসামি এই মোটরসাইকেলের লক ভেঙ্গে চালিয়ে নিয়ে যাওয়ার সময় তারা টের পেয়ে যায় এবং চোরের পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে শ্রীরামপুর বটতলা নামক স্থানে স্থানীয় লোকজনের সহযোগিতায় চোরদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

ঝিকরগাছা থানার এস আই গৌতম কুমার মন্ডল বলেন, তিনজন মোটরসাইকেল চোর আটক করা হয়েছে সংবাদ পেয়ে ফোর্স সহ উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তদন্তের স্বার্থে তাদেরকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বিএমএসএস যশোর জেলা কর্তৃক ডাক্তার মিজানুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও সম্মানা ক্রেস্ট প্রদান

রাণীনগরে সাবেক এমপি ইসরাফিল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  

রাণীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ময়মনসিংহের তারাকান্দা টু বওলা টু গোয়াতলা, ধোবাউড়া বিশ্বরোডের প্রতিটি বাজারে সড়কের বেহাল দশা

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মুয়াজ্জিন, ইমাম ও খতিবগণের  হাদিয়া প্রদান এবং ৫’শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

সংক্ষিপ্ত সময়ে ঝটিকা আক্রমনে সিরিয়ার স্বৈরশাসকের পতন 

কোটচাঁদপুরের ৩নং কুশনা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি’র নতুন কার্ডের চাল বিতরণ

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবিতে কর্মবিরতি চলছে