বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পে রক্ষা পেলেন অর্ধশত যাত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী চলন্ত একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা অর্ধশত যাত্রী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে রুপসা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল। পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে বাসটির সাইলেন্সারের অংশ থেকে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শৈলকূপা ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মহিউদ্দীন জানান, ঘটনা শোনামাত্র আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে ওই এলাকায় পানির স্বল্পতা থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।

মূলত আগুন লাগার কারণ হিসাবে তিনি জানান, বাসে ব্যবহৃত ব্যাটারি থেকে শর্টসার্কিট লেগে এমন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মহিউদ্দিন আরও জানান, বড় দুর্ঘটনার আগেই যাত্রীরা বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বাগমারা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা 

নাটোরে বিএনপির ১৯ নেতাকর্মী কারাগারে

আমতলীতে অনলাইন প্রেস ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত 

ডিমলায় ৩শ কোটি টাকার সরকারি সম্পত্তি দীর্ঘদিন জবরদখল; উদ্ধার ব্যাহত

পিবিআই এর অভিযানে যশোরে আলোচিত চয়ন হত্যা মামলার পলাতক আসামি গনেশ ও সবুজ গ্রেফতার 

রাণীশংকৈলে সাড়ম্বরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত 

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি বৈষম্যবিরোধী প্রবাসী নাগরিক আন্দোলন-ইউএসএ শাখার

সুনামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে এমপি এড. রনজিত চন্দ্র সরকারের ত্রাণ বিতরণ 

তাহিরপুরে বন্যার্থদের পাশে এম পি রঞ্জিত চন্দ্র সরকার

পাথরঘাটায় শীতের বস্ত্র বিতরণ করেছে সাবেক সাংসদ নাসিমা ফেরদৌসী