বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ জুন ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে জুলাই সনদের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: ঝিনাইদহে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩০ জুন) দুপুরে ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

এর আগে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন। দুপুর নাগাদ বিশাল গনজমায়েতে পরিণত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সাইদুর রহমান।

শহিদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হরিণাকুণ্ডু উপজেলার আহবায়ক রফিকুল ইসলাম, শৈলকূপা উপজেলার আহবায়ক রাহাত মিয়া, মহেশপুর উপজেলার আহবায়ক হামিদুর রানা, সদর উপজেলা আহবায়ক সোহাগ আহমেদ শুভ, ইসলামী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি নাইম ইসলাম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির বক্তব্য রাখেন।

সংগঠনের জেলা মূখ্য সংগঠক সাজেদুর রহমানসহ এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শার্শার বেলতলা আম বাজারে প্রকাশ্যে চলছে অপরিপক্ক আম ক্রয়-বিক্রয় 

বড়াইগ্রামে বিএডিসি সেচ লাইসেন্স বিতরণ 

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বার সহ আটক ১

পাইকগাছায় ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার 

জগন্নাথপুরের নলজুর নদীর বেইলী ব্রীজটি এখন মরন ফাঁদ; ভারী যানচলাচলে ব্যবস্থা নিচ্ছেনা কৃর্তপক্ষ

পিবিআইয়ের দৃঢ়তায় মানবপাচারকারী’র হাত থেকে ভিকটিম উদ্ধার; আটক-৩

সুনামগঞ্জে অবরোধের দ্বিতীয়দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ও যান চলাচলে বাঁধা

রায়পুরায় মহন মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১ জুন হতে বেনাপোল-মোংলা রুটে চলবে ট্রেন

সুনামগঞ্জে লড়ির চাপায় ঘটনাস্থলেই ড্রাইভারে মৃত্যু