বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাঃ মিলন পড়াশুনা কোথায় করেছেন বলতে পারেন না, দিচ্ছেন চিকিৎসা সেবা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ

যশোর জেলা প্রতিনিধি॥ দেশের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মত অনুমোদনহীন গজে উঠেছে ক্লিনিক, ডায়াগানস্টিক সেন্টার। একই সাথে গজে উঠেছে অনুমোদনহীন ফার্মেসী আর ফার্মেসী কেন্দ্রিক চিকিৎসা সেবা। এর ব্যতিক্রম নয় যশোরের চৌগাছাও, প্রশাসনের নিয়মিত নজরদারির অভাবে চলছে অপচিকিৎসা। এ যেন দেখার কেউ নেই ! ভুগছে রোগী, ধুকছে চিকিৎসা সেবা।

সার্বিক এ অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছেন সুযোগ সন্ধানীগণ। যশোরের চৌগাছার আড়পাড়ায় মিলন ওরফে ডাঃ মিলন ও এর ব্যতিক্রম নই। অনুমোদনহীন ফার্মেসী খুলে খালি গায়ে ফার্মেসীতে বসেই দিচ্ছেন চিকিৎসা সেবা। লিখছেন ইচ্ছামাফিক এন্টিবায়েটিক, কিনছে রোগী অথচ নেই কোন সার্টিফিকেট।

ভুয়া ডাক্তার মিলন এর কাছে বাংলাদেশ সকাল এর প্রতিবেদক ডাক্তারি সার্টিফিকেট দেখতে চাইলে বলেন, আমার কোন সার্টিফিকেট নেই। তাহলে কিভাবে চিকিৎসা দিচ্ছেন জানতে চাইলে বলেন, ‘ভর্তি হয়েছিলাম পড়াশোনা শেষ করতে পারিনি।” কোথায় পড়াশোনার করেছেন জানতে চাইলে বলেন, মনে নেই, পরে কিছুক্ষণ সময় নিয়ে বলেন বারোবাজারে। এই হল ডাক্তার মিলন। এন্টিবায়েটিক লিখতে পারেন কিনা জানতে চাইলে বলেন, না। অথচ এই প্রতিবেদক এর কাছে তার নিজ হাতে সাদা কাগজের উপর এন্টিবায়েটিক লেখার প্রমাণ আছে।

এভাবেই চলছে চৌগাছার আড়পাড়া বাজারে  ভুয়া ডাক্তার মিলনের অপচিকিৎসা। চৌগাছার আড়পাড়ায় ভুয়া ডাক্তার মিলনের অপচিকিৎসার শিকার ভুক্তভোগীদের নিয়ে প্রতিবেদন আসছে পরবর্তী পর্বে…

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি এনামুল হক এর মনোনয়নপত্র দাখিল 

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাশিয়ানীতে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

নওগাঁর আত্রাই গুড়নই জিপিএস অতিরিক্ত শ্রেণী কক্ষ নিমার্ণ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন

ময়মনসিংহে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া আনন্দ উৎসব

উৎসব মুখর পরিবেশে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সুনামগঞ্জে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মানবিক কাজের স্বীকৃতি পেলেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা

গঙ্গাচড়ায় বঙ্গবন্ধু বালক অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

কারাগারে অসুস্থ বিএনপি নেতার হাসপাতালে মৃত্যু