বাংলাদেশ সকাল
শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বিএনপির শান্তি মিছিল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

 

রতন দে,মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ বিএনপির শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকালে উপজেলার নবগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে মুসলিম ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমন্বয়ে এ শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।

নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি প্রেমেন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক প্রিয়লাল সরকারের নেতৃত্বে এ শান্তি মিছিলে আরও উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিহির বিশ্বাস, ডাসার উপজেলা বিএনপি নেতা নুরুজ্জামান তালুকদার(নুরু), ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ, বিএনপি নেতা জব্বার হোসেন, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হরষিদ মল্লিক, প্রচার সম্পাদক বিভাষ সরকার,ক্রিয়া বিষয়ক সম্পাদক কিলিংটন বাড়ৈ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিটন বিশ্বাস সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শান্তি মিছিল শেষে বক্তারা বলেন, আমরা সম্প্রতির বন্ধনের মাধ্যমে মুসলিম ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এক সাথে বসবাস করে আসছি। কিছু দুষ্কৃতকারী সাম্প্রদায়িক দন্দ্ব ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করে আসছে।

কোন ভাবেই যাহাতে,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ধ্বংস,সাম্প্রদায়িক দ্বন্দ্ব ও সহিংসতা সৃষ্টি করতে না পারে, সে ব্যপারে সকলে সচেতন থাকবেন।

সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার নির্দেশ প্রদান করেন কেন্দ্রীয় বিএনপি সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে বিএনপি’র মানববন্ধন

শেখ হসিনা ক্ষমতায় থাকলেই উন্নয়ন হয় : পলক

মহেশপুরে গণ পিটুনিতে নিহত-১,আহত-২

জয়পুরহাটে পিতার হত্যাকারী পুত্র গ্রেপ্তার 

যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার 

শার্শায় আয়াকে উত্যক্ত করার কারনে মাদ্রাসা শিক্ষক বরখাস্ত

বড়াইগ্রামে ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ঝিনাইদহে প্রেস ইউনিটির সাঃ সম্পাদক সোহাগের বিরুদ্ধে ফেসবুক কুরুচিপূর্ণ মন্তব্য, নিন্দা প্রস্তাব পাশ

জগন্নাথপুরের চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদসভা ও মানববন্ধন