বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডোমারে ঘুষখোর ও দূর্নীতিবাজ ওসির অপসারণের দাবীতে সাংবাদিকদের কলম বিরতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

 

ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমারে আজ শনিবার সকালে থানার ঘুসখোর ও দূর্নীতিবাজ ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবীতে কলম বিরতি করেছে উপজেলার সাংবাদিক বৃন্দ।

ডোমার ধীরাজ ও মিজান স্মৃতি পাঠাগার চত্বরে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ কলম বিরতি অনুষ্ঠান পালন করে। ডোমার উপজেলার দৈনিক কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি মো: আবু ফাত্তাহ্ কামাল পাখির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যুগের আলো ডোমার প্রতিনিধি মো আসাদুজ্জামান হিল্লোল, ডোমার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, চিলাহাটি প্রেসক্লাবের সহ সভাপতি এ আই পলাশ,দৈনিক খবরপত্রের ডোমার প্রতিনিধি আনিছুর রহমান মানিক ,মুভিবাংলা টেলিভিশনের নীলফামারীর জেলা প্রতিনিধি মো: আবরার হোসেন আলভি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার ডোমার প্রতিনিধি মো: আলমগীর হোসেন।

এ অনুষ্ঠানে সভাপতি মো আবু ফাত্তাহ্ কামাল পাখি বলেন, আমরা পুলিশের বিরুদ্ধে নই। আমরা এই মাদক ব্যবসায়ীর প্রতি সহানুভূতিশীল ওসির বিরুদ্ধে। ডোমার কে যে কোন মুল্যে মাদকমুক্ত রাখব।

উল্লেখ্য যে,মাদকের বিরুদ্ধে দৈনিক যুগের আলো পত্রিকার ডোমার প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল প্রতিবাদ করায় ওসি আরিফুল ইসলামের তাকে হুমকি প্রদান করে ।এ কারণে এলাকাবাসী ওসির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। এতেও ওসি প্রত্যাহার না হওয়ায় আজ শনিবার সাংবাদিকরা কলম বিরতি পালন করে ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় পথশিশু ধর্ষণ সপ্তাহ পেরিয়ে গেলেও সনাক্ত হয়নি আসামি 

আট বছর পর ফিরলেন ব্রিগেডিয়ার জেনারেল আমান আযমী ও ব্যারিস্টার আরমান

শ্যামনগরে নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে কোয়েল পাখি বিতরণ

ধামইরহাটে অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরায় আইনশৃঙ্খলা কমিটির সভা

বাংলাদেশ প্রেসক্লাব ডুমুরিয়া ও তেরখাদা উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত; নতুন কমিটি অনুমোদন

ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা সহ আটক দুই

সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন 

বাংলাদেশ সকালে ‘ঋণের চাপে দেশ ছাড়া, ভাড়াটিয়ার মালিকের নামে মিথ্যা অভিযোগ’ শীর্ষক প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ 

ঈদগাঁওতে বিজয় মেলা বন্ধে জেলা প্রশাসকের নিকট আবেদন সর্বস্তরের জনগণের