বাংলাদেশ সকাল
বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডোমারে চিকিৎসকের অবহেলায় প্রসুতির মৃত্যুর অভিযোগ, দেড় লাখ টাকায় রফাদফা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

 

ডোমার(নীলফামারী) প্রতিনিধি :নীলফামারীর ডোমারে সেবা হাসপাতালে আজ বুধবার সকালে চিকিৎসকের অবহেলায় এক প্রসুতির মৃত্যুর অভিযোগ করেছেন প্রসুতির স্বজনরা। দেড়

লাখ টাকায় রফাদফা করতে বাধ্য হন স্বজনরা বলে জানান তারা।

সরেজমিনে জানা গেছে, প্রসুতির মা মিনু রানী ও স্বজনরা জানান, গত সোমবার আমরা প্রসুতি চন্দনা রানীর(১৯) পানি ভেংগে যায় ও বাচ্চা হওয়ার জন্য ব্যথা শুরু হয়। এ সমস্যা নিয়ে রোগী  কে সেবা হাসপাতালে ভর্তি করি। সিজার করলেই হবে, প্রসুতির অন্য কোন সমস্যা নেই বলে জানান ডাক্তার আইনুল।

গতকাল (মঙ্গলবার) বিকাল তিনটায় প্রসুতিকে সিজার করা হয়। এ সময় রক্তপাত হতে থাকে ,বিছানা ভিজে যায়। আমরা ডাক্তার কে বলি, হয় রক্তপাত বন্ধ করেন না হয় রোগী কে রেফার্ড করেন, আমরা রংপুরে নিয়ে যাব ।ওরা রোগীকে রিলিজ করেনি। সকাল পাঁচটায় বলে আপনারা রোগীকে রংপুরে নিয়ে যান। আমরা দেখি রোগী ততক্ষণে মারা গেছে ।আমরা বার বার বলার পড়েও রোগীকে রংপুর নিতে দেয়নি। ওরা ইচ্ছাকৃত রোগিকে মেরে ফেলেছে। আমরা বিচার চাই। ওরা জোরপূর্বক মিমাংসার কাগজে স্বাক্ষর করে নিয়েছে। দুই একজন ছাড়া সবাই ওদের পক্ষে ছিল। আমাদের দেড় লাখ টাকা দিয়েছে।

উল্লেখ্য, ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্য সুন্দর খাতা গ্রামের জগনাৎ চন্দ্রের মেয়ে চন্দনা রানী। তার স্বামীর বাড়ী একই উপজেলার ডিমলা বাজার সংলগ্ন (বাবুরহাট)দীনেশচন্দ্রর পুত্র দিপক চন্দ্রর(৩০)সাথে বিয়ে হয় প্রায় দশ বছর আগে ।

তাদের তৃপ্ত চন্দ্র (৮)নামে এক পুত্র রয়েছে। সিজার করে আবারও এক পুত্র জন্ম দেয়। শিশুটি সুস্থ রয়েছে।

এ ব্যাপারে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা রায়হান বারি বলেন, আমরা অভিযোগ পাইনি, শুনেছি। কোন সংবাদ মাধ্যমে খবরটা প্রকাশ হলে, আমরা স্বপ্রনোদিত হয়ে  তদন্ত কমিটি গঠন করে, তা তদন্ত করব।

ডোমার থানার অফিসার ইনচার্জ মো আরিফুল ইসলাম জানান, কোন অভিযোগ পাইনি। তবে জিডি মুলে লাশ দিয়ে দিয়েছি।

সেবা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক  সার্জন ডা: আইনুল হককে (০১৭৫৮১২৩৪৪৫) মোবাইল করলে তার শিশু পুত্র বলেন,ঘুমায়ে গেছে। তিনি ফোন ধরেননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে চোলাই মদসহ আটক-৩

চিরিরবন্দরে প্রেসক্লাবের ২ জন সাংবাদিককে বহিস্কার

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

রামগড়ে ওয়ারেন্টভুক্ত আসামী আটক 

বরগুনার আমতলীতে চিকিৎসক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ 

ফেলে আসা সেই জীবন, লেখক: মুহম্মদ আজিজুল হক

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপনে প্রস্তুতিসভা 

গুরুদাসপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হরিপুরে আমগাঁও ইউনিয়নের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কায় হবিবর রহমান বিজয়ী  

ভূরুঙ্গামারীতে জলমহালে বালু ভরাট; ইজারা নিয়ে চরম বিপাকে মৎস্যজীবীরা