বাংলাদেশ সকাল
শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

থানায় বই পড়ানোর ব্যতিক্রমী উদ্যোগ ওসির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২২ ১২:০২ পূর্বাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক। বই মানুষের জীবন পরিবর্তনে বিরাট ভূমিকা পালন করে। তাই নাটোরের বাগাতিপাড়া মডেল থানায় হাজতি সহ সেবা নিতে আসা ব্যাক্তিদের জন্য বই পড়ানোর এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ওসি সিরাজুল ইসলাম। আর এই ব্যতিক্রমী উদ্যোগ কে স্বাগত জানিয়ে উপজেলার দেশ বন্ধু সমাজ কল্যাণ সংস্থা শুক্রবার সকালে বাগাতিপাড়া মডেল থানা চত্বরে ওসির হাতে ১০ ক্যাটাগরির প্রায় ১ শত টি বই ও বসার জন্য সুদর্শন ম্যাট প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সংস্থাটির প্রজেক্ট ডাইরেক্টর নুরুল ইসলাম, প্রধান সমন্বয়ক বজলারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ হাদি, সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুম, আবদুল্লাহ-আল-অনিক, রাশেদুল আলম রূপক, আব্দুল আওয়াল প্রমূখ। ওসি সিরাজুল ইসলাম বলেন, বই মানুষের জিবন বদলে দিতে পারে। কিন্তু বর্তমানে আমরা বই পড়া ভুলেই গেছি। প্রতিদিন অনেক মানুষ থানায় আসে সেবা নিতে আর তারা দীর্ঘ্যক্ষণ থানায় অবস্থান করে। সেই সময়টুকু যেনো তারা বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে সাথে সময়টাও কাটাতে পারে। আর বিভিন্ন অপরাধে আটক হওয়া হাজতিরা হঠাৎ করে থানা হাজতে এলে অনেক সময় দুশ্চিন্তায় পড়েন। অপরাধের কারণে তার কী ধরনের সাজা হতে পারে এমন ভয়ের মধ্যে সময় কাটে। এই সময়টা যেন তারা স্বাভাবিক থাকতে পারে এবং সময়ও কাটে এমনকি বই পড়ে তাদের জীবনটাও বদলে যেতে পারে এসব চিন্তা থেকে তাদের জন্য বই পড়ার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। দেশ বন্ধু সমাজ কল্যাণ সংস্থা এই উদ্যোগে অংশগ্রহণ করায় ওসি তাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

দেশ বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রধান সমন্বয়ক বজলারুজ্জামান বলেন, ওসির এমন ব্যতিক্রমী মহৎ উদ্যোগ তাদের হৃদয়ে দোলা দিয়েছে। এমন উদ্যোগ দেশ ও সমাজ থেকে অপরাধ প্রবণতা কামাতে বিরাট ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন ওসির এমন মহোৎ উদ্যোগের অংশিদার হতে পেরে নিজেদের খুব ভালো লাগছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : টুইট বার্তায় মোদি  

দক্ষিণ বাকলিয়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডা.শাহাদাত হোসেন

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহতের ঘটনায় চালকের আমৃত্যু কারাদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা 

ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করতে নির্দেশনা পুলিশ সুপার নারায়ণগঞ্জের

পুকুর ইজারা না দিয়ে স্কুল  কমিটির কয়েক জনের বিরুদ্ধে মাছ চাষ করার অভিযোগ 

নোয়াখালীতে চারটি পলিথিন কারখানায় জরিমানা, জব্দ ৪ হাজার ৬৩৭ কেজি পলিথিন

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মহিলা মাদককারবারী আটক

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

গাংনীতে অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড ছাত্রলীগ নেতা শিপুসহ গ্রেফতার -৬

যশোরে চাচাতো ভাইয়েদের হাতে খুনের ঘটনায় আটক ৩