বাংলাদেশ সকাল
শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ ইজতেমা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোর তেবাড়িয়া মারকাজ মসজিদ সংলগ্ন মাঠে তিন দিনব্যাপী নাটোর জেলা ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। এসময় শীত ও কুয়াশা উপেক্ষা নাটোর জেলার সাত উপজেলার লক্ষাধিক মুসল্লী অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ফজর থেকে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়।

এতে নাটোর জেলার সাত উপজেলার মুসল্লীর পাশাপাশি ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার বিশিষ্ট ইসলামী বক্তারা অংশ নেন। মোনাজাতে বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহ’র শান্তি কামনা, মহামারী থেকে পরিত্রাণ ও আসন্ন বিশ্ব ইজতেমার সফলতা কামনায় দোয়া করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের মুরুব্বী।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসিম বলেন, আখেরী মোনাজাতে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছিলেন।

তাদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ সদস্যরা তৎপর ছিলেন। আখেরি মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লীরা নিজ বাড়িতে ফিরতে শুরু করছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

কর্ণফুলীর নতুন ওসি জহির, দুলাল মাহমুদ বদলি সিটিএসবিতে 

ঈশ্বরদীতে যৌতুকের দাবীতে নির্যাতন, গৃহবধুর মৃত্যু

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খুন 

আমতলীর প্রতারণা চক্রের মুল হোতা ডলার জালালকে গ্রেফতার করলো র‍্যাব-৮

সাপাহারে হ্যাপি ম্যাংগো প্রসেসিং ইন্ডাস্ট্রির যাত্রায় সম্ভাবনার দিগন্ত

রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে নিহত- ১, আহত ৬ 

স্বৈরচারের মদদপুষ্ঠ চট্টগ্রাম জেলা প্রশাসককে অবিলম্বে অপসারণের দাবি

সাতক্ষীরা-৩ আসনে বইছে নির্বাচনী হাওয়া, চলছে জাঁকজমকপূর্ন প্রচার-প্রচারণা

গঙ্গাচড়ায় ছিনতাই হওয়া মালামালসহ ছিনতাইকারী আটক