বাংলাদেশ সকাল
সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোর ৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পিটিয়ে আহত করার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৪ ১২:২৫ পূর্বাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের বড়াইগ্রামে ট্রাক প্রতিকের সমর্থকের পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করে পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

উপজেলার জোনাইল ইউনিয়নের কচুগাড়ী ঈদগাঁহে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, জোনাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুম হোসেন,উপজেলার চামটা সিটগাড়ী গ্রামের জব্বার ফকিরের ছেলে জসিম উদ্দিন (৩২), বাহাদুর আলীর ছেলে আশরাফ আলী (৩৪), বর্ণী গ্রামের মৃত উকিল শেখের ছেলে রুবেল হোসেন (৩০) ও চামটা সরকার পাড়া গ্রামে মৃত ময়েন উদ্দিনের ছেলে শামিম হোসেন (৩৬)।

সাবেক জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম বলেন, আমরা দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নাটোর-৪ আসনের ট্রাক প্রতিকের প্রার্থী ও নাটোর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী সমর্থক। আমিসহ কয়েকজর কচুগাড়ী গ্রামে ইসলামী জালসায় অতিথি হিসেবে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের পক্ষ থেকে গিয়েছিলাম। ইসলামী জালসা থেকে ফেরার পথে কচুগড়ী ঈদগাঁহ এলাকায় পৌছালে নৌকা প্রতিকের কর্মী সমর্থক গুরুদাসপুর ধারাবাড়িষা গ্রামের হাবিব মন্ডল (৩২) জোনাইল ইউপি চেয়ারম্যানের ছেলে সোহেল রানা পটু (৪০), কচুগাড়ী গ্রামে বিপুল হোসেন (৩৫) ফরহাদ আলী (৩৮) ও অজ্ঞাত আরো ২০ থেকে ৩০ জন আমাদের উপর হামলা করে পাঁচটি মোটরসাইকেল ভাঙ্চুর করে। বাধা দিতে গেলে আমাদের চারজনকে পিটিয়ে আহত করে।

অভিযুক্ত সোহেল রানা পটু বলেন, আমি নগর ইউনিয়নের কুমারখালী গ্রামে নৌকার প্রচারনার কাজে ছিলাম। যার ছবি এবং ভিডিও আমার কাছে আছে। তারা নিজেরা এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সহাকারী রিটার্নিং কর্মকর্তা আবু রাসেল বলেন, সহকারী কমিশনার ভুমি ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলীতে উদ্ধারকৃত খাস জমিতে নির্মিত হবে মিনি শিশু পার্ক, খেলার মাঠ ও কবরস্থান

ঈদগাঁওতে আলোচিত গৃহবধু ফাতেমা হত্যা মামলার আসামী আবু তাহের গ্রেফতার 

কলারোয়ায় সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন 

হত্যা মামলা রহস্য উদঘাটনে আইজিপি কর্তৃক অর্থ পুরস্কার পেলেন ওসি শাহ কামাল আকন্দ 

ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

টঙ্গী বিশ্ব ইজতেমা আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে : আইজিপি

বারইয়ারহাট-হেঁয়াকো – রামগড় সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

সাংবাদিক মহিউদ্দিনের বিরুদ্ধে মামলায় সিইউজে’র নিন্দা

গঙ্গাচড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালীগঞ্জে বসতবাড়িতে প্রতিপক্ষের মুহুর্মুহু বোমা হামলা, আহত ১