বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ জানুয়ারি ২০২৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নানান আয়োজনে মাটিরাঙ্গায় এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

এ এম ফাহাদ, খাগড়াছড়ি॥ ১০ বছর পূর্তি ও ১১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আপনার চ্যানেল স্লোগানে প্রচারিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

১৮ জানায়ারী (বুধবার) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, প্রশাসনিক, রাজনৈতিক ব্যাক্তি, সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কেক কাটেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক।

এ সময় উপস্থিত ছিলেন গেমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা জয়, জাতীয় সাংবাদিক সংস্থা মাটিরাঙ্গা শাখার সভাপতি এস এম কামাল, সাংগঠনিক সম্পাদক এ এম ফাহাদ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান আমান, ও সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক ব্যাক্তিবর্গ।

এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রশংসা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক তিনি আগামী দিনগুলোতে এশিয়ান টিভির সাফল্য কামনা করেন।

এ সময় অন্যান্য অতিথিবৃন্দ এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং এশিয়ান টিভির মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেনকে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী ও ১১ বছরে পদার্পণ ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে বিশেষ অবদান রাখায় মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এশিয়ান টিভির ১১ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় এশিয়ান টিভির মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন উপস্থিত সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে ওয়ারিশান সম্পদের দাবিতে মানববন্ধন

ডেপুটি এটর্নি জেনারেল জর্জ এর গনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়

ক্যাব যুব গ্রুপের উদ্যোগে “ইয়ুথ কনজ্যুমারস রাইটস এক্টিভিষ্ঠ ডায়লগ” অনুষ্ঠিত

নাটোরে বিজ্ঞান মেলার উদ্বোধন 

উপ্তিরপাড় গ্রামে ২টি নৌকা ও ইঞ্জিনসহ ট্রলি চুরি, পুলিশের সহায়তায় ২ নৌকা উদ্ধার

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সেবিকার গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

জয়পুরহাটের টাউন হল এখন ভুতুড়ে বাড়ি

দেবহাটায় পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় চোলাই মদ সহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 

শেরপুরে সন্ত্রাস বিরোধী মামলায় আ. লীগ নেতা কুদরতুল্লাহ আঙ্গুর গ্রেফতার

ঝিনাইদহে আ.লীগ নেতার বাড়ী থেকে ককটেল তৈরীর সরঞ্জামসহ ধারালো অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার