বাংলাদেশ সকাল
বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জে ডিসির নাম ব্যবহার করে প্রতারণা, প্রতারক গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৫, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নাম ও ছবি ব্যবহার করে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির মুহাম্মদ কামরুল ইসলাম মঙ্গলবার (৪ ন‌ভেম্বর) ফতুল্লা মডেল থানায় এ বিষয়ে একটি এজাহার দায়ের করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, এক অজ্ঞাত ব্যক্তি মোবাইল নম্বর ০১৩৪০৯৬৪৮১৫ থেকে ডিসি নারায়ণগঞ্জের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও ট্রুকলারে বিভিন্ন লোকজনকে চাকরি দেওয়ার কথা বলে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা নিচ্ছে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)–এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. সোহেল রানার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইনস্পেক্টর মো. এনায়েত হোসাইনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

ওই দিন রাত ৯টা ৫ মিনিটে ডিবি পুলিশের দল ফতুল্লার খানপুর এলাকা থেকে প্রতারক মো. রিয়াজ হোসেন (৩৭)-কে গ্রেপ্তার করে। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ডুবের দিয়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, রিয়াজ দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে প্রতারণার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে পৌর মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত 

অনলাইন জুয়া খেলে স্বর্বস্বান্ত, দায় মেটাতে দস্যূতার নাটকে নানীকে হত্যা করে লুট

দেবহাটার কুলিয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

গঙ্গাচড়া উপজেলার প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বিএমএফ এর উদ্যোগে “জাহাজ ভাঙ্গা শিল্পের শ্রমিক ও পরিবাবের সদস্যদের” বিনামূল্যে চিকিৎসা প্রদান

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুকনগরে আ.লীগের সতর্ক অবস্থান কর্মসূচী 

ডিমলা ও জলঢাকায় ২১আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আমতলীতে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু 

পাইকগাছায় সাংবাদিকদের সুস্থতায় বিএমএসএস -এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রাণীশংকৈলে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ