বাংলাদেশ সকাল
সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারী নিপীড়নের বিরুদ্ধে যশোরে ছাত্রদলের মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর :

নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যশোর সরকারি এম এম কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আয়োজিত এই মানববন্ধনে যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, এম এম কলেজ ছাত্রদলের আহবায়ক শেখ হাসান ইমামসহ স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান বাপ্পী তার বক্তব্যে বলেন, “প্রতিদিন পত্রপত্রিকা ও মিডিয়ায় নারীদের উপর সহিংসতার খবর শুনে আমার হৃদয়ে কষ্ট হয়। আজ আমার মা ও বোনেরা সারাদেশে নিরাপদ নয়। ৮ই মার্চ নারী দিবসের দিনেই মাগুরায় ৮ বছরের একটি শিশুকে পাশবিক নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। সেই শিশুটি এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সম্মিলিত সামরিক হাসপাতালে অচেতন হয়ে আছে। আমরা বিচারহীনতার এই বাংলাদেশ দেখতে চাই না।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার আইনশৃঙ্খলার দিকে দৃষ্টি না দিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে। এমন একটি বাংলাদেশ আমরা চাইনি।”

এ অনুষ্ঠানে এম এম কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ভুরঙ্গমারীতে আওয়ামী লীগ নেতার ডিজিটাল সেন্টারের দায়িত্ব গ্রহণ নিয়ে বিতর্ক 

ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস পালন 

বিজয় দিবসে ডোমারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

কাশিয়ানীতে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল 

ঢাকা ব্যাংক ও পেট্রকমের উদ্যোগে ৪৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

ঈশ্বরদীতে জনকল্যাণমূখী সংগঠন ‘আহবান’ এর বাইসাইকেল বিতরণ ‎

মুজিবনগর দিবসে রামগড় পৌরসভার উদ্যোগে ভিজিএফ’র চাল বিতরণ

জয়পুরহাটে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

ফুলপুরে তারুণ্যের উৎসব ২০২৫ এথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন