বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৭ মে ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নির্বাচনী গনসংযোগ থেকে বিপুল পরিমান টাকাসহ চেয়ারম্যান প্রার্থী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৭, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগ নেতা শাহীনুজ্জামান শাহীনসহ ১১ জনকে বিপুল পরিমান টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব। পাশাপাশি শাহীনের উপজেলা নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও নগদ ২২ লাখ ৮২ হাজার ৭শ’ টাকা জব্দ করা হয়।

সোমবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাকে আটক করেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

শাহীন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। এবারের উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী। তার প্রতিক আনারস।

আটক বাকি তার ১০ সহযোগীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র‌্যাব। তবে আটককৃতদের মধ্যে সুজানগর পৌরসভার ৪ ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো.এহতেশামুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গেল রাতেই র‌্যাব-১২ পাবনা কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে তিনি জানান, আগামী ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমধাপে সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষ্যে র‌্যাবের নিয়মিত টহল দল সুজানগরের চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সন্দেহ হওয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন ও তার দশ সহযোগীকে আটক করা হয়। এ ছাড়া তার গাড়িতে রাখা দুই ব্যাগ ভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭শ’ টাকা ও নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।’

র‌্যাব কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে টাকাগুলো অসৎ উদ্দেশ্যে নির্বাচনে ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য রাখা হয়েছিল। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে পাবনা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে চোলাই মদসহ আটক-৩

সম্ভু রিমন সহ ২৩১ আ.লীগের নেতা-কর্মীদের নামে মামলা

বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের পরিচালক মোঃ ওছমান গনির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

দুবাই কনসালটেন্ট জেনারেলের সঙ্গে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 

বোদায় দ্বিতীয় পৌর পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর

সুনামগঞ্জে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযানে ফল বিক্রেতারা চরম বিপাকে

নিউইয়র্ক গভর্নর পদে লড়তে পারেন এলিস স্টেফানিক

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা স ম ইউসুফ আলীর ২১’তম মৃত্যু বার্ষিকী পালিত 

কোটচাঁদপুর ফাউন্ডেশনের ভিন্ন আয়োজনে শীত বস্ত্র বিতরণ