বাংলাদেশ সকাল
বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম ও প্রাইমারী স্কুলের মাঠ ভাড়া 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ

 

মোঃ জুয়েল, বোদা (পঞ্চগড়): পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কালিতলা হতে কালমেঘ পর্যন্ত রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও একটি প্রাইমারী স্কুলের মাঠ ভাড়া নিয়ে খোয়া তৈরীর অভিযোগ উঠেছে। খোয়া তৈরী করা হচ্ছে কালমেঘ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। রাস্তার কাজে মাটিসহ নিম্নমানের বালু ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের ইট দিয়ে খোয়া তৈরী করা হচ্ছে। কাজটি পেয়েছিলেন রংপুরের গুপ্তপাড়ার খয়রুল কবির রানা। এদিকে অবৈধ ভাবে ঠিকাদারের থেকে সাব ঠিকা নিয়ে কাজটি করছেন আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের তুর্য। প্রাইমারি স্কুল মাঠে রাস্তা সহ যেকোনো কাজ করা সম্পূর্ণ বেআইনি, মাঠে কাজ করার জন্য শিশুরা মাঠে খেলাধুলা করতে পারে না, মাঠে খোয়া তৈরী করায় মাঠ উঁচুনিচু হয়ে খেলার অনুপযোগী হয়ে যায় এবং দীর্ঘদিন মাঠে খোয়া থাকায় সবুজ বন মারা যায়।

এ বিষয়ে কাজের ম্যানেজার বলেন, স্কুল মাঠে খোয়া তৈরীর কথা ইঞ্জিনিয়ার অফিস এবং ইউএনও স্যার জানেন। এ বিষয়ে সাব ঠিকা নেওয়া তুর্যের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে তুর্যের বাবা মুঠোফোনে বলেন, আমার ছেলে মনে হয় কাজটি করতেছে। নিম্নমানের ইট দিয়ে খোয়া করলে ইঞ্জিনিয়ার সাহেব বিষয়টি দেখবেন।

এ বিষয়ে কালমেঘ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, আমি মেডিকেল ছুটিতে আছি, স্কুলের এক সহকারী শিক্ষকের সাথে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কথা বলে মাঠটি দিতে বলেছিলেন, এমনটি শুনেছি।

উপজেলা শিক্ষা অফিসার মাসুদ বলেন, আমি ছুটিতে আছি, এ বিষয়ে আমি জানতাম না, আপনার মাধ্যমেই শুনলাম। রাস্তার কাজ স্কুলের মাঠে হওয়ার কথা নয়।

নিম্নমানের সামগ্রী ও স্কুল মাঠে কাজের বিষয়ে আটোয়ারী উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল বলেন, নিম্ন সামগ্রী ব্যবহার করা হয়না। ঠিকাদারি প্রতিষ্ঠান কোথায় কাজের জন্য জায়গা নিবে, সেটা তাদের ব্যাপার। এখানে আমাদের হস্তক্ষেপের তো দরকার নাই। এদিকে স্কুলের মাঠে কাজ ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ বন্ধের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সন্তানকে না পেয়ে বাবাকে রাস্তায় মারধরের অভিযোগ

গ্রামের সকল টিউবওয়েলে বিষ প্রয়োগ দুষ্কৃতীদের; পানি পান না করাই রক্ষা

দিনাজপুরে আমনধান কাটা শুরু, কৃষকের মুখে সোনালী ফসলের হাসির ঝিলিক

ইউএস ডলার পাচারকালে বেনাপোল চেকপোস্টে আটক যুবক

নাটোরে অসহযোগ আন্দোলনের ডাকে বিএনপি’র লিফলেট বিতরণ

আজ চারন সাংবাদিক মোনাজাত উদ্দিন ও ফজলু সাংবাদিকের মৃত্যু দিবস

ঝিনাইদহে টানা বৃষ্টিতে পানির নিচে হাজার হাজার বিঘা ফসলি জমি

অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মনোনিত আনসার উদ্দিন খান পাঠান

পাঁচ হাজার টাকার জন্য হত্যা করা হয় সিএনজি চালক একরামকে: পিবিআই

রাণীশংকৈলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল