বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পরিবহন ব্যবস্থাকে সবুজ ছাতার নিচে আনার চেষ্টা করছি: ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় আমরা পরিবহন ব্যবস্থাকে একটি সবুজ ছাতার নিচে আনার চেষ্টা করছি। আমাদের প্রশাসনের যে ড্রাইভার আছে, তাদের নির্দিষ্ট কোন সময় নেই। ফলে তাদের চাপ নিয়ে গাড়ি চালাতে হয়। এজন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, যাতে চাপমুক্ত থেকে গাড়ি চালাতে পারে। যারা গাড়ি চালান, গাড়ি হচ্ছে তাদের জীবিকার মূল উৎস। আমরা গাড়ি চালাচ্ছি গাড়ির টাইমওভার হয়ে গিয়েছে কিনা সেটা খেয়াল করতে হবে। আপনারা যেমন শরীরের উপর যত্ন নিবেন ঠিক তেমনি গাড়ির উপর যত্ন নিতে হবে।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ বিআরটিএ এর আয়োজনে নারায়ণগঞ্জ গ্ৰীণ এন্ড ক্লীন কর্মসূচির আওতায় সুপারভাইজার, চালক, কন্ট্রাক্টর ও হেলপারদের‌ বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ও বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ আফম মুশিউর রহমান, টিআই (প্রশাসন) মোঃ আব্দুল করিম শেখ।

এসময় বক্তব্য রাখেন, বাস মিনিবাস ও দুরপাল্লার বাস মালিক সমিতির সভাপতি রওশন আলী সরকার,

নারায়ণগঞ্জে পেশাদার চালক ও হেলপারদের দক্ষতা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, বিআরটিএ এবং গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির উদ্যোগে এই প্রশিক্ষণগুলো আয়োজিত হয়। প্রশিক্ষণে ট্রাফিক আইন, বিধি-নিষেধ, নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় এবং প্রশিক্ষণের পর চালক ও হেলপারদের ইউনিফর্ম ও পরিচয়পত্রও দেওয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে পাক-হানাদারমুক্ত দিবস পালিত 

ঝিকরগাছার মানবিক ওসি’র প্রচেষ্টায় বাঁচবে হাজারো প্রাণ

রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারীর পিতার দাফন সম্পন্ন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে নিয়োগ পেলেন আনিছুর রহমান

জলরঙের সুলতান : এসএম সুলতানের জন্মশতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

দখল ও ভরাটে বিপন্ন ঈদগাঁওর বাইন্যা খাল : ড্রেন নির্মান জরুরী

ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, শেরপুরে বাজিতখিলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

আত্রাইয়ে বিনামূল্যে গবাদি পশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

ঝিকরগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ছুটির আবেদন ব্যতীত প্রধান শিক্ষক অনুপস্থিত