বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করতে বাঁধা; ক্ষিপ্ত হয়ে  যুবকের উপর হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারায় তাহেরপুর রিভারভিউ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন নকল সরবরাহে বাধা দেওয়ার কারণে তাহেরপুর ডাঃ সাব্বির ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব-টেকনোলজিস্ট নুরুন নবীর উপর হামলা ও ব্যাপক মারধোর করেছে বখাটেরা। সোমবার ২১ এপ্রিল এ ঘটনা ঘটে।

হামলার স্বীকার নুরুন নবী বলেন, সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন তাহেরপুর পৌরসভার ২নং বাছিয়াপাড়া ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯) ক্লিনিকের সামনে থেকে নকল সরবারহ করছিলো। ব্যাপারটা আমার নজরে এলে নকল সরবরাহ করতে নিষেধ করি। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে ১০/১২ জনের একটি দল সন্ধার কিছুক্ষণ আগে তাহেরপুর হরিতলা মোড়ে আমার উপর অতর্কিত হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী রাকিবুল ও তার দলের সদস্যরা এলাকায় কিশোর গ্যাং সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। ইতিপূর্বেও এরা এলাকায় নানান অপকর্ম করেছে তবে ভয়ে এদের কেউ কিছু বলতে পারে না।

বাগমারা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও ডাঃ সাব্বির ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ সাব্বির আহমেদ অনিক সাংবাদিকদের বলেন, সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন তাহেরপুর পৌরসভার ২নং বাছিয়াপাড়া ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯) ক্লিনিকের সামনে থেকে নকল দিচ্ছিলো। ব্যাপারটা আমার ল্যাব টেকনোলজিস্ট নুরুন নবীর নজরে এলে সে নকল দিতে নিষেধ করে।এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে ১০/১২ জনের একটি দল এনে ক্লিনিকে হামলা করতে উদ্যত হয়।এবং সেই ঘটনার সুত্র ধরে হরিতলা মোড়ে সন্ধার আগে আমার কর্মীকে ব্যাপক মারধোর করে আহত করে।

এই হামলার সুষ্ঠু বিচার না হলে বাগমারার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধ রাখার মত কঠোর কর্মসূচি ঘোষনা দিবেন বলে হুশিয়ারি দেন ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ সাব্বির আহমেদ অনিক।

তাহেরপুর রিভারভিউ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মীর বলেন,পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিট আগে ডাঃ সাব্বির আহমেদ আমাকে ফোন করে বলেন নকল সরবরাহে করতে গিয়ে তাঁর ল্যাব টেকনোলজিস্ট বাধা প্রদান করার কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে।কিন্তু সন্ধার আগে মারধোরের বিষয়ে তিনি কিছু জানেন না।

তবে প্রধান শিক্ষক স্বপন মীর ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ না করার ব্যাপারে সাংবাদিকদের অনুরোধ করেন।

এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল ইসলাম মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে ডাঃ সাব্বির আহমেদ আমাকে অবগত করেছেন।লিখিত অভিযোগ দিলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সোহাইল রানা বলেন,ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে আমি ফোর্স পাঠিয়েছি।হামলার ব্যাপারে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

রিসোর্টের ফার্নিচার ক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিত লক্ষ লক্ষ টাকা

শারজাহ্ শাসক অগ্নি ক্ষতিগ্রস্থদের অবিলম্বে ত্রাণ এবং ক্ষতিগ্রস্ত দোকানগুলোকে ৩ দিনের মধ্যে নির্মাণের নির্দেশ

ময়মনসিংহ সদর উপজেলার এসিল্যান্ড মোঃ উজ্জল হোসেনের যোগদান 

ইসরাইল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ

দুষ্কৃতকারীদের আগুনে জাল পুড়ে ছাই, পথে বসে গেছে নিঃস্ব পরিবার 

তালতলীতে এবার ছাত্রলীগ নেতার পাল্টা সংবাদ সম্মেলন

আগামী নির্বাচন একটি কঠিন এবং চ্যালেঞ্জিং নির্বাচন হবে: তারেক জিয়া

ভালুকায় জেলা প্রশাসকের মত বিনিময়

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কাশিয়ান উপজেলা শাখার উদ্বোধন