বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় তারুন্যের উৎসবে ফুটবল টুর্নামেন্ট  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার গদাইপুর মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন,পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, ইউআরসি ঈমান উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, গদাইপুর প্যানেল চেয়ারম্যান খোরশেদুজ্জামান, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান সরদারসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সৃজনশীল কাজে উৎসাহিত করবে এবং তাদেরকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দুরে রাখবে। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে ।

উদ্বোধনী খেলায় রাড়ুলি ইউনিয়ন ফুটবল একাদশ বনাম লতা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা গোল শুন্য শেষ হলে ট্রাইবেকারে রাড়ুলি একাদশ এক গোলে জয় লাভ করে। অপর খেলাগুলিতে গদাইপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম গড়ুইখালি ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেলায় গড়ুইখালি জয়লাভ করে, সোলাদান ইউনিয়ন ফুটবল একাদশ বনাম লস্কর ইউনিয়ন ফুটবল একাদশের খেলায় জয়লাভ করে ও চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম হরিঢালি ইউনিয়ন ফুটবল একাদশের খেলায় জয়লাভ করে।

টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা মোট ১১ টি দল অংশগ্রহণ করছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গৌরীপুরের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সোমনাথ সাহা 

যাত্রী দুর্ভোগ ও সেবা না বাড়িয়ে ভাড়া বৃদ্ধি গ্রহনযোগ্য নয়-ক্যাব চট্টগ্রাম

পাথরঘাটায় প্রার্থী এনামুলের উপর হামলার প্রতিবাদে তার মায়ের সংবাদ সম্মেলন

মাদারীপুরে দলবল নিয়ে একে অপরের উপর হামলা, ভাঙচুর, লুটপাট ও কটকেল বিস্ফোরণ

কাশিয়ানীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ৩৮তম ফোবানা সম্মেলন চার সিটিতে উৎসবে মেতেছিলেন প্রবাসীরা 

আমি ডাক্তার কম, শয়তান বেশি : পাইকগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তার মামুন

খুলনায় ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

শীতলক্ষা নদীর তীরের পরিবেশ সুরক্ষায় মানুষকে আরও সচেতন হতে হবে : কাউন্সিলর জি এম সাদরিল 

রাণীশংকৈলে ন্যাশনাল ব্যাংক উপশাখা শুভ উদ্বোধন