বাংলাদেশ সকাল
বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছার গড়ইখালী’র আলোচিত হালিম শিকারী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ

মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা॥ পাইকগাছায় বৃদ্ধা মায়ে’র মামলায় গড়ইখালী’র আলোচিত হালিম শিকারী (৪৫) পুলিশের খাচায় বন্ধি। মঙ্গলবার বিকেলে গড়ইখালী আয়ুব ও মোছা মেমোরিয়াল ড্রিগ্রী কলেজের সামনে হালিম তার বৃদ্ধা মা জরিনা বিবি (৬৫) কে পিচের রাস্তার উপর টেনে-হেচড়ে উপুর্যপুরি মারপিট করে আহত করেন। এর পুর্বেই সে পরিবারের সদস্যদেরও মারপিট করেন। এ ঘটনায় বাইনবাড়ীয়া ক্যাম্প পুলিশ হালিম শিকারীকে আটক করে থানা হেফাজতে নেয়।

এদিকে মামলাবাজ আলোচিত হালিম শিকারীর গ্রেপ্তারের ঘটনায় গড়ইখালী’র গোটা এলাকায় স্বস্ত্বি ফিরে আসার খবর পাওয়া গেছে।

থানায় মামলা ও হালিম শিকারীর পরিবার সুত্র জানায়, হোগলারচকস্থ বাড়ীর কাছে হালিম শিকারীর একটি প্লোল্টি ফার্ম রয়েছে। সে এ ফার্মের টাকার প্রয়োজনে পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবী করেন। এত টাকা দিতে আপত্তি করায় হালিম ওয়ারেশ সুত্রের দাবী করে তার অংশের জমি বন্ধক রাখার কথা বলে এক জনের কাছে ৫০ হাজার টাকা চায়। কিন্তু এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি ও বিরোধ সৃষ্টি হলে শুরুতে স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়ে লাঞ্ছিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে গড়ইখালী কলেজের কাছে পিচের রাস্তায় ফেলে হালিম শিকারী অমানুষিক ভাবে তার বৃদ্ধা মা’কে মারপিট করে আহত করেন।

এ ঘটনায় আহত জরিনা বেগম সন্ধ্যায় থানায় পৌঁছে পুলিশের কাছে ছেলের উপযুক্ত বিচার দাবী করে কান্নায় ভেঙে পড়েন। তবে এ সময় হালিম মারপিটের কথা স্বীকার করে ক্ষমা চাইলেও বৃদ্ধা মা ক্ষমা করেননি।

এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় মা বাদী হয়ে হালিমের বিরুদ্ধে থানায় মামালা করেছেন, যার নং-২২।

এদিকে হালিম শিকারী সহ কয়েক জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে গড়ইখালী ইউপি’র শান্তার লিটন গাজীর স্ত্রী নার্গিস বেগম (৪৮) নামে এক গৃহবধু থানায় আরোও একটি এজাহার দাখিল করেছেন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, চাঁদাবাজি, অস্ত্র সহ বিভিন্ন মামলার আসামী হালিম শিকারী একজন চিহ্নিত মামলাবাজ ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত। মানুষের ফাঁদে ফেলে ক্ষতি করা তার নেশা ও পেশা হযে দাড়িয়েছে।

নার্গিস বেগম জানান, আমার স্বামী লিটন গাজী ইট ভাটা সর্দার হিসেবে ব্যবসা করেন এবং বিভিন্ন ভাটায় লোক পাঠায়। কিন্তু এখান থেকে সুভিধা নিতে হালিম শিকারী ও তার লোকেরা স্বামীর কাছে ২ লাখ টাকার চাঁদাদাবী করেন। তিনি অভিযোগ করেন টাকা দিতে অস্বীকার করলে হালিম বাহিনী গত ১০ ডিসেম্বর রাত ৯ টার দিকে আমার বাসতঘরের কাছে ফেলে মারপিট করে হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় লিটন গাজীর স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে হালিম শিকারী, ইয়াসমিন শিকারী, লিটন শেখ সহ ৪/৫ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দু’জন হাফেজিকে পাগড়ি সম্মাননা দিলো যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা

ফাটাকেষ্টরুপে যশোরের নবাগত পুলিশ সুপার; হলেন বিস্মিত করলেনও বিস্মিত !

লাখো মানুষের ভোগান্তির অবসান ও যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি’র প্রতিবাদে কোটচাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমার খালি গ্রামে বিশেষ কর্মী সভায় বিভিন্ন দল থেকে আ.লীগে যোগদান

দেবহাটায় পুষ্টি সমন্বয় কমিটির আলোচনা সভা ও কমিটি গঠন 

কোটচাঁদপুরে হাত বাড়ালেই মিলছে মাদক 

না’গঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ভবঘুরে, গরিব-অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ 

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

রূপগঞ্জে আগুনে পুড়লো অসহায় সুবতারা বেগমের বসত ঘর